মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের ভোগান্তি নিরসনে অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহর অভিমত

প্ল্যাটফর্ম নিউজ, ২৬শে জুলাই, ২০২০, রবিবার

সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস দুর্যোগে বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ সকলের ভোগান্তি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বলেছেন,

“করোনা সংকটের সময় বেসরকারি চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ স্বাস্থ্যকর্মীরা চরম মানবিক সংকটে পড়েছেন। অনেক বেসরকারি হাসপাতালে চিকিৎসকদেরকে ছাঁটাই করা হয়েছে বলে আমরা অভিযোগ পেয়েছি। স্বাস্থ্যকর্মীদেরও ছাঁটাই করা হয়েছে। যেখানে ছাঁটাই করা হয়নি, সেখানে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি দেওয়া হয়েছে। অনেক প্রতিষ্ঠান চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা পরিশোধ করছে না। এটি একটি অমানবিক পদক্ষেপ এবং বেসরকারি হাসপাতালগুলোর মালিকদের উচিৎ এই অমানবিক সিদ্ধান্ত থেকে সরে আসা। বেসরকারি হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের বেতন-ভাতা দেওয়া তাদের নৈতিক এবং আইনগত দায়িত্ব।”

তিনি বলেন,

“বাংলাদেশে করোনা সংক্রমণের পর থেকেই হাসপাতাল ব্যবস্থাপনায় তীব্র সংকট তৈরি হয়। অধিকাংশ বেসরকারি হাসপাতাল সাধারণ চিকিৎসা এবং করোনা চিকিৎসা দুটোই বন্ধ করে দেয়। সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের কারণে আস্তে আস্তে বেসরকারি হাসপাতালগুলো চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে এগিয়ে আসে। কিন্তু প্রথম একমাস অধিকাংশ হাসপাতালে প্রায় সব ধরনের চিকিৎসাই বন্ধ ছিল। বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্রাকটিস পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। এই সময় বেসরকারি হাসপাতালগুলোর মালিকরা অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওয়ার্ডবয়কে চাকরিচ্যুত করে। অনেকের বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়। অনেককে বাধ্যতামূলক অবৈতনিক ছুটি দেওয়া হয়। এর ফলে চিকিৎসা সেবায় যারা বেসরকারি খাতে কাজ করছেন তাদের একটি বড় অংশ চরম আর্থিক সংকট এবং মানবিক বিপর্যয়ের মধ্যে পড়েছে। অনেক হাসপাতালে করোনা চিকিৎসা হলেও অন্যান্য চিকিৎসা কার্যক্রম পুরোপুরিভাবে চালু হয়নি এবং অনেক বেসরকারি হাসপাতালই সীমিত আকারে চিকিৎসা সেবা দিচ্ছে। এর ফলে যেটা হচ্ছে যে, প্রচুর চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয় থেকে শুরু করে নিম্ন স্তরের স্বাস্থ্যকর্মীদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। এই বিষয়টির দিকে লক্ষ্য করা উচিৎ।”

বেসরকারি হাসপাতালের মালিকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে ডা. আব্দুল্লাহ বলেন,

“বেসরকারি হাসপাতালগুলো বাংলাদেশের চিকিৎসা কাঠামোতে অনেক অবদান রেখেছে। বিশেষ করে, আমাদের দেশে বেসরকারি হাসপাতালগুলো মোট রোগীর প্রায় ৬০ ভাগ চাহিদা মেটায়। কাজেই বেসরকারি হাসপাতালগুলো অন্য সময়ে নিশ্চয়ই মুনাফা করেছে। এই বেসরকারি হাসপাতালগুলো গড়ে উঠেছে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই। তাই সাময়িক সংকটের জন্য চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে বেতন-ভাতা থেকে বঞ্চিত করা, তাদেরকে চাকরিচ্যুত করাটা অন্যায় এবং এটা করা উচিৎ না।”

ডা. এবিএম আব্দুল্লাহ আরো বলেন যে,

“আমরা হাসপাতাল মালিকদের সমস্যাগুলো বুঝি। কিন্তু পারস্পারিক আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে সমস্যাটির সমাধান করা যেতে পারে। পুরো বেতন না হোক অর্ধেক বেতন দেওয়া বা হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদেরকে কিছু অংশ করে বেতন দিয়ে যাওয়া উচিৎ। এর ফলে একটা মানবিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে। এই সংকট চিরকাল থাকবে না। কিন্তু যদি বেসরকারি হাসপাতালের মালিকরা স্বাস্থ্যকর্মীদের প্রতি এ রকম আচরণ করে তাহলে ভবিষ্যতে হাসপাতাল পরিচালনায় যে পারস্পারিক আস্থা এবং বিশ্বাস, তা নষ্ট হয়ে যাবে।”

তিনি বলেন,

“একটি হাসপাতাল কেবল মালিকদের উদ্যোগে চলতে পারে না। সেখানে চিকিৎসক, নার্স, ওয়ার্ড বয়, ক্লিনারসহ প্রত্যেকটি স্বাস্থ্যকর্মীর অবদান রয়েছে। তাদের সম্মিলিত উদ্যোগের ফসলই হলো একটি বেসরকারি হাসপাতাল। কাজেই তাদেরকে এখন ছুড়ে ফেলে দেওয়াটা মোটেও কাঙ্ক্ষিত নয় এবং কাম্য নয়। আশা করি, বেসরকারি হাসপাতালের মালিকরা এ ব্যাপারে সদয় দৃষ্টি দেবেন।”

তথ্যসূত্র : Bangla Insider (২৬শে জুলাই, ২০২০, রবিবার)

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।