বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩, ২৫ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্বব্যাপী কোন মহামারীর প্রাদুর্ভাব কতদিন ছিল ও কয়জন মারা যায়?

প্ল্যাটফর্ম নিউজ, ৩ জুলাই ২০২০, শুক্রবার

লে• কর্নেল ডা. উম্মে রুমান
এফ সি পি এস
স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ

আমরা এখন করোনা মহামারীর শিকার আর সাক্ষী।

ইতিহাস ঘাটলে দেখা যাবে:

১. খ্রীষ্ট পূর্ব ৩০০০ বছর আগে চীনে একটা মহামারিতে সব বয়সের প্রচুর মানুষ মারা যায়। এটা ‘সারকা’ (Circa) নামে পরিচিত। যার কারণ জানা যায় নাই। কংকাল পাওয়া যায়। মানুষ বাসার ভিতর মারা যায় আর তাদের পরে পুড়িয়ে দেওয়া হত। উত্তরপূর্ব চীনের এই জায়গা ‘হামিন- মাংঘা’ নামে পরিচিত।

২. খ্রীষ্ট পূর্ব ৪৩০ বছর আগে এথেন্সে হয় প্লেগ মহামারি। এথেন্স ও স্পার্টার মধ্যে যুদ্ধ লাগার পর। ইতিহাসবিদদের মতে একদম সুস্থ মানুষ হঠাৎ তীব্র মাথা ব্যথা, চোখ আর মুখের ভেতর লাল হয় যেত। কেউ কেউ এটাকে টাইফয়েড বা ইবোলা বলে। ৫ বছর ছিল। ১০,০০০০০ লাখ মানুষ মারা যায়। আজব মানুষ কিন্তু যুদ্ধ থামায় নি। এথেন্স পরাজিত হয়৷

৩. এনটোনাইন প্লেগ: খ্রীষ্টাব্দের ১৬৫-১৮০। রোমান সেনারা গুটি বসন্ত সাথে করে নিয়ে আসে শিবিরে। পাঁচ মিলিয়ন মানুষ মারা যায়। এটা এক জায়গায় প্লেগ এক জায়গায় গুটি বসন্ত লেখা।

৪. সাইপ্রিয়ান প্লেগ (খ্রিষ্টাব্দের ২৫০-২৭১): ইউরোপের এই প্লেগ প্রতিদিন পাঁচ হাজার করে মানুষ মরেছে শুধু রোমেই। তখনকার বিশপেরা এটাকে পৃথিবীর শেষ বলে আখ্যায়িত করেছিলেন। কিন্ত পৃথিবী টিকে যায়। পুরাতত্ত্ব বিদেরা ফসিলের গায়ে লাইমের স্তর পেয়েছিলেন, যা ডিসিনফ্যাক্ট্যান্ট হিসাবে ব্যবহার হতো। বাকিদের পুড়িয়ে মারা হত।

৫. জাস্টিনিয়ান প্লেগ (খ্রীষ্টের ৫৪১-৫৪২): বুবোনিক প্লেগে পৃথিবীর ১০% মানুষ মারা যায়।

৬. ব্ল্যাক ডেথ (১৩৪৬-১৩৫৩): এটা ভয়ংকর ছিল। আবারো প্লেগ। ইউরোপের অর্ধেক মানুষ নাই হয়ে গিয়েছিল। এতে বেঁচে যাওয়া শ্রমিকদের চাহিদা বেড়ে যাওয়ায় টেকনোলজীর উন্নয়ন ঘটে।

৭. আমেরিকান প্লেগ: ১৬শ শতাব্দিতে ইউরোপীয় অভিজান কারীরা সাথে করে গুটি বসন্ত নিয়ে যায় আমেরিকায়। ৯০% আমেরিকান আদিবাসিদের মৃত্যু হয়৷ আযটেক আর ইনকা সভ্যতা কিছুটা ধংস হয়৷

৮. গ্রেট প্লেগ অফ লন্ডন (১৬৬৫-১৬৬৬): ব্ল্যাক ডেথ এর শেষ ছোবল। ১০০০০০ মানুষ প্লেগে মারা যায়।

৯. গ্রেট প্লেগ অফ মারসেইল (১৭২০-১৭২৩): কোয়ারেন্টাইন এ থাকা এক জাহাজ গ্র্যান্ড সেইন্ট এন্টইন থেকে প্লেগ ছড়ায়। জীবাণু মারা যায় নাই। মাছি জাহাজ থেকে ইঁদুর আক্রান্ত করে। তা জনপদে ছড়িয়ে যায়। আবারো ১০,০০০০ মৃত্যু ৩ বছরের মধ্যে।

১০. রাশিয়ান প্লেগ ( ১৭৭০-১৭৭২): প্লেগের জন্য কোয়ারান্টাইনে থাকা নাগরিকদের আতংক ক্রোধে রুপ নেয়। রায়ট শুরু হয়। প্লেগের বিস্তার ঘটে। ১০,০০,০০০ মানুষ মারা যায়। রানি দ্বিতীয় ক্যাথেরিন সব কারখানা মস্কো সরিয়ে নিয়ে যান। প্লেগ শেষ হওয়ার পরেও এই মহিয়সী সম্রাজ্ঞী প্লেগ নির্মূলের চেষ্টা ছাড়েন নি।

১১. ফ্লু প্যান্ডেমিক (১৮৮০-১৮৯০): যানবাহনের উন্নয়নের ফলে পুরা পৃথিবীজুড়ে মাত্র কয়েক মাসে ফ্লু ছড়িয়ে পড়ে। ১ মিলিয়ন মানুষ মারা যায়।

১২. স্প্যানিশ ফ্লু ( ১৯১৮-১৯২০): দক্ষিণ মহাসাগর থেকে উত্তর মেরু পর্যন্ত বিস্তৃতি পাওয়া ফ্লুতে ৫০০ মিলিয়ন মানুষ মারা যায়। কিছু ছোট জাতি হয় লুপ্তপ্রায়। এর প্রকোপ বৃদ্ধি পায় সইনিকদের দুর্বল শরীর আর পুষ্টিহীনতায়। স্পেনে এটার জন্ম নয়। স্পেন প্রথম বিশ্বযুদ্ধে নিরপেক্ষ থাকায় তাদের প্রেস স্বাধীনতা ছিল। তারাই খবর ছাপাত।

১৩. এভিয়ান ফ্লু (১৯৫৭-১৯৫৮): চীনে জন্ম নিয়ে এই এভিয়ান ফ্লু ভাইরাস খুব দ্রুত ১.১ মিলিয়ন প্রাণহানি ঘটায়।

১৪. সোওয়াইন ফ্লু প্যান্ডেমিক (২০০৯-২০১০): সিডিসির মতে ১.৪ বিলিয়ন আক্রান্ত হয়৷ দেড় লাখ থেকে ছয় লাখ আনুমানিক মৃত্যু। এখন ভ্যাক্সিন চলে আসছে।

১৫. কোভিড ১৯: জানি না কখন শেষ হবে। এতো কিছু কেন লিখলাম? আমরা তো আসি আর যাই। যত অত্যাচার সয়ে যায় এই পৃথিবী। মহামারী তার সময়মত আসবে আবার চলেও যাবে। কিছু প্রাণ নিয়ে যাবে। আমরা কাঁদবো। আবার ঘুরে দাঁড়াবো। আবার ফুল ফুটবে। আকাশ হবে নীল। পৃথিবীই তার নিজ নিয়মে সব ঠিক করে নেবে।

যদি মারা যাই, শহীদ হবো। যদি বেঁচে থাকি, তাহলে ইতিহাসের সাক্ষী হবো। বলতে পারব,

“হ্যা, মহামারি আমরাও দেখেছি। দেখেছি মানুষের চোখে ভয় আর অগনিত মৃত্যু। মানুষ গুলার গায়ে হাত দিয়েছি নির্ভীকভাবে, চিকিৎসা করেছি। আর আমরা সম্মুখ যোদ্ধা ছিলাম।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।