মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বাংলাদেশের ফ্লোরেন্স নাইটিঙ্গেল – অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৬ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশের ফ্লোরেন্স নাইটিঙ্গেল – অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী
প্রফেসর ডাঃ জোহরা বেগম কাজী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩ সেপ্টেম্বর, ২০২০, বৃহস্পতিবার

মুধাম্মাতান মাহ্দী
নর্থ ইস্ট মেডিকেল কলেজ, সিলেট
২য় বর্ষ, সেশনঃ ২০১৮-১৯

প্রফেসর ডা. জোহরা বেগম কাজী হচ্ছেন অবিভক্ত বাংলার প্রথম বাঙালি মুসলিম মহিলা অধ্যাপক। তিনি ১৫ অক্টোবর, ১৯১২ সালে, ভারতের মধ্য প্রদেশের রাজনানগাঁয়ে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ১৯৩৫ সালে দিল্লির লেডি হার্ডিং মেডিকেল কলেজ ফর ওমেন থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। তিনি এমবিবিএসের চূড়ান্ত পরীক্ষায় মেধাবী কৃতিত্বের জন্য প্রথম শ্রেণিতে প্রথম হন এবং “ভিসারির পদক” পান। তিনি তাঁর ছাত্রদের বলতেন,

“অর্থের পিছনে দৌড়াবেন না, অর্থ আপনার পিছন পিছন আসবে এ জন্য আপনাকে আপনার মহৎ পেশার প্রতি আন্তরিক হতে হবে।”

অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী ১৩ বছর ধরে তৎকালীন ভারতের বিভিন্ন হাসপাতালে সহকারী সার্জন হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। ১৯৪৮ সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেসিডেন্ট সার্জন (গাইনি) হিসাবে যোগদান করেন এবং ঢাকায় স্থায়ী হন। পরবর্তীতে লন্ডন থেকে তিনি সফলভাবে এফআরসিওজি এবং এমআরসিওজি ডিগ্রি অর্জন করার পর তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক এবং প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগের প্রধান হিসাবে যোগদান করেন।

তাঁর সময়ে আধুনিক এলোপ্যাথিক ওষুধ ও চিকিৎসা সম্পর্কে অবহেলিত মহিলা রোগীদের দুর্দশা দেখে তিনি হতবাক ও বিরক্ত হয়েছিলেন। তারা সাধারণত লাজুক এবং পুরুষ অধ্যুষিত হাসপাতালে বহিরঙ্গন চিকিৎসা সহায়তা নিতে অভ্যস্ত ছিল না। সেই সময়ে মহিলা রোগীদের মধ্যে মৃত্যুর হারও বেশি ছিল। তাই তিনি প্রায়ই ঘরে ঘরে গিয়ে মা ও শিশু উভয়কে চিকিৎসা ও সহায়তার জন্য তাদের বাড়ি থেকে বেরিয়ে আসতে উৎসাহিত করেছিলেন, যা পরবর্তীতে অবহেলিত মহিলাদের উপর ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। তাছাড়া তিনি মেডিকেল সায়েন্সে মহিলাদের শিক্ষা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, যা এমবিবিএস কোর্সে ছাত্রীদের ভর্তির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছিল।

অধ্যাপক ডা. জোহরা বেগম কাজীর দর্শন ছিল – মানবিক আচরণ, দানশীল দৃষ্টিভঙ্গি, ধৈর্য, বন্ধুত্বপূর্ণ, যত্ন, নিষ্ঠা এবং মানবজাতির জন্য নিবেদিত সেবা যা তিনি তাঁর দীর্ঘ পেশাদার জীবন জুড়ে মানুষকে শিক্ষা দিয়েছিলেন এবং বজায় রেখেছিলেন।

তিনি সেই পিছিয়ে থাকা বাঙালি জাতিকে আলোকিত করার জন্য আলোর রশ্মির মতো এসেছিলেন। তাঁর নিঃস্বার্থ, নিবেদিত ও নিরলস প্রচেষ্টার ফলেই তিনি খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। তিনি ২০০৭ সালের, ৭ নভেম্বর ইন্তেকাল করেন। তাঁর এই অবদানের জন্য জাতি তাকে চিরকাল স্মরণ রাখবে। মানবতার প্রতি তাঁর নিঃস্বার্থ ও নিবেদিত সেবার জন্যই তাঁকে বাংলাদেশের ” ফ্লোরেন্স নাইটিঙ্গেল ” বলা হয়।

 

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।