মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

বাংলাদেশের গর্ব ডা. ফিরদাউস কাদরী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১১:০২ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশের গর্ব ডা. ফিরদাউস কাদরী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ নভেম্বর, ২০২০, মঙ্গলবার

ডা. ফিরদাউস কাদরী বাংলাদেশের গর্ব। যিনি কিনা একটি কার্যকর টিকা (ভ্যাক্সিন) আবিষ্কার করে জায়গা করে নিয়েছেন বিল গেটস এর অন্যতম হিরোদের তালিকায়। তিনি তাঁর জীবনের ২৫ বছর ধরে কাজ করে গেছেন কলেরা ভ্যাকসিন আবিষ্কারের লক্ষ্যে। ডা. ফিরদাউস কাদরী বর্তমানে বাংলাদেশের একজন অন্যতম গুণী বিজ্ঞানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করার পর যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লিভারপুল থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।এরপর তিনি আইসিডিডিআরবি (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh) এর ইমিউনোলজি বিভাগের অধীনে পোস্টডক্টরাল ডিগ্রি লাভ করেন। এবং একই বিভাগে সহকারি বিজ্ঞানী হিসেবে যোগদান করেন। তিনি বর্তমানে আইসিডিডিআরবি (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh)এর এমিরেটাস বিজ্ঞানী এবং ‘Infectious diseases division’ এর ভারপ্রাপ্ত সিনিয়র পরিচালক এবং সেন্টার ফর ভ্যাকসিন সায়েন্সেস বিভাগের পরিচালক। গত ৩ বছরে তিনি বাংলাদেশের একটি বস্তিতে প্রায় ৪ লাখেরও বেশি কলেরা টিকার অংশগ্রহণকারীদের নেতৃত্ব দান করেছেন।
তাঁর এই কার্যকর ভ্যাকসিন বিশেষ করে অসংখ্য দরিদ্রদের জীবন বাঁচিয়েছে। তিনি মনে করেন, বাংলাদেশের মতো জনসংখ্যাবহুল দেশে নিরাপদ পানি এবং নিরাপদ স্বাস্থ্যব্যবস্থা মেনে চলা খুবই কষ্টকর। যেহেতু কলেরা পানিবাহিত রোগ এবং এটি খুব দ্রুত ছড়াতে পারে পানির মাধ্যমে সেহেতু এর ভয়াবহতা ও অনেক বেশি। ভয়াবহ এই রোগটি যাতে আর কারো মৃত্যুর কারণ না হয় তাই তিনি সঠিক স্বাস্থ্যব্যবস্থা, জ্ঞানচর্চা ও নিরাপদ পানি নিশ্চিতের পাশাপাশি কলেরা ভ্যাকসিন নিয়ে কাজ করেন দীর্ঘ ২৫ বছর। ২০১৭ সালে বাংলাদেশে যখন রোহিঙ্গা প্রবেশ ঘটে তখন নিরাপদ পানি এবং নিরাপদ স্বাস্থ্যব্যবস্থার কোনো চিহ্ন ছিল না। সেই পরিস্থিতিতে কলেরা যাতে ভয়াবহ রূপ না নেয় এর জন্য খুব দ্রুত সত্তর হাজার রোহিঙ্গাকে ওরাল কলেরা ভ্যাকসিন সহ অন্যান্য ভ্যাকসিন দেওয়া হয়। যার ফলে কলেরাসহ আরো অনেক মহামারী রোগ প্রতিরোধ করা সম্ভব হয়। এছাড়াও তিনি ২০০৫ সালে ‘Bangladesh Academy of Sciences’ থেকে গোল্ড মেডেল, ২০১২ সালে ‘Christophe Mérieux Prize’ এবং ২০১৩ সালে ‘Annanya top ten awards’ অর্জন করেন। এই বছর (২০২০) তিনি L’Oréal-UNESCO For Women in Science Awards লাভ করেন।
তিনি তাঁর কর্মজীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন সংক্রামক রোগ গবেষণায় নতুন কর্ণধার তৈরিতে এবং তরুণ গবেষকদের শিক্ষা ও গবেষণা উদ্বুদ্ধ করতে। বর্তমানে তিনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আবিষ্কারে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। ডা. ফিরদাউস কাদরী আমাদের অহংকার এবং বাংলাদেশের গর্ব। তাঁর এই অবদান এবং সাফল্যের কথা কখনো ভুলবার নয়।

নিজস্ব প্রতিবেদক
জান্নাতুন নূর আয়মন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।