শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বর্ণে গন্ধে ছন্দে গীতিতে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের বসন্ত বরন

 

28308212_1973468252680597_1020216457_n
“এসো এসো বসন্ত ধরাতলে আনো মুহুমুহু নবতান
আনো নবপ্রাণ, নবগান।”

 

বর্ণে-গন্ধে-গীতিছন্দে-আনন্দে বসন্তকে বরণ করে নিল সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

 

কলেজটির সাংস্কৃতিক কমিটির সদস্যরা ২০তম ব্যাচের প্রতিনিধিদের নিয়ে প্রথমবারের মত বসন্ত উৎসব আয়োজনের আবদার নিয়ে উপস্থিত হয় কলেজের সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান অধ্যাপিকা ডা. শামীমা আখতার ম্যাডামের কাছে।
শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে বসন্তবরণের অভিপ্রায় ব্যক্ত করলে অধ্যাপিকা শামীমা ম্যাডাম তাদের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং অধ্যক্ষ মহোদয়ের অনুমতি গ্রহণ করেন।

এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক কমিটির সম্মানিত শিক্ষক সদস্য ডা. মুইজ চৌধুরী লিজু, ডা. বিপাশা নন্দী জুঁই, ডা. সুতপা ধর ও ডা. আরিফুর রহমানের দিক নির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ১৩ই ফেব্রুয়ারী ২০১৮ ইং সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে প্রথমবারের মত অনুষ্ঠিত হয় “বসন্ত উৎসব ১৪২৪”।

 

 

28308729_1973468186013937_1917111398_n

 

প্রথমেই “আহা আজি এ বসন্তে” গানটির দলগত পরিবেশনার মধ্য দিয়ে বসন্তকে বরণ করে নেওয়া হয়। এরপর একে একে গান ও নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক কমিটির সদস্য ও কলেজের শিক্ষার্থীরা।

অধ্যাপিকা ডা. শামীমা আখতার আবৃত্তি পরিবেশনা  আর  ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ এর গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি হয়ে ওঠে  আরও রঙ্গিন  ।

28235862_1973468302680592_1863286901_n

এছাড়াও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ব্যান্ড “প্রতিধ্বনি” অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে। সবশেষে “ওরে গৃহবাসী” গানটির দলগত পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘোষিত হয় বসন্ত উৎসব- ১৪২৪ এর।

28191316_1973468406013915_1109920137_n

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দানবীর ড. সৈয়দ রাগীব আলী; প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, জেআরআরএমসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবেদ হোসেন, বিভাগীয় প্রধান, প্যাথোলজি বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সৈয়দ আব্দুল হাই, সিনিয়র ভাইস চেয়ারম্যান, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন; অধ্যাপক ডা. এ.কে.এম. দাউদ, উপাধ্যক্ষ ও বিভাগীয় প্রধান, সার্জারী বিভাগ; অধ্যাপক ডা. মোঃ তারেক আজাদ, পরিচালক ও বিভাগীয় প্রধান, শিশু বিভাগ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন চর্ম ও যৌনরোগ বিভাগীয় প্রধান অধ্যাপিকা ডা. শামীমা আখতার, চেয়ারম্যান, সাংস্কৃতিক কমিটি; জেআরআরএমসি।

দুই ঘন্টাব্যাপী আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করে কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র অভিষেক চৌধুরী।

 

28191138_1973469072680515_929929033_n
অনুষ্ঠান শেষে কলেজে একটি বকুলচত্বর প্রতিষ্ঠার অভিপ্রায়ে সম্মানিত অতিথিগণের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণে বকুলগাছের চারা রোপণ করা হয়।

 

 

 

 

 

 

তথ্য ও ছবিঃ ডাঃ মিত্রবৃন্দ চৌধুরী, প্ল্যাটফর্ম প্রতিনিধি,ইন্টার্ন চিকিৎসক-জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।