মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বেসিক মেডিকেল ল্যাবরেটরি স্কিল ইন মলিকুলার বায়োসায়েন্স সামার প্রোগ্রাম ২০১৮-যুক্তরাজ্য

mbb-banner-1

প্রোগ্রামের ধরনঃ সামার প্রোগ্রাম ২০১৮
শুরু ও ব্যপ্তিঃ ৯ জুলাই ২০১৮, ৬-৮ সপ্তাহ
স্থানঃ শেফিল্ড, সাউথ ইয়র্কশায়ার, যুক্তরাজ্য
আয়োজকঃ দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড
আবেদনের শেষ তারিখঃ ১৫ মে, ২০১৮
কার্যক্রমঃ 
ল্যাবরেটরি স্কিল- সলিউশন ও মিডিয়া প্রিপারেশন, এসেপটিক টেকনিক, মাইক্রোবায়োলজিক্যাল প্রসিডিউর
ওয়ার্কিং উইথ ডিএনএ- পিসিআর, প্লাজমিডস, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজেস, জেল ইলেক্ট্রোফোরেসিস এবং এক্সট্রাকশন, স্ট্রান্সফরমেশন ও কোয়ান্টিটেশন
ওয়ার্কিং উইথ প্রোটিনস- ইন্ডাকশন, পিউরিফিকেশন, এনালাইসিস, ক্যারেক্টারাইজেশন, বায়োফিজিক্যাল টেকনিকস
জেনেটিক টেকনিকস
সেফটি, রেকর্ড কিপিং, প্ল্যানিং
মেডিকেল ডায়াগনোস্টিকস
এছাড়াও এক্সরে ক্রিস্টালগ্রাফি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ইলেক্ট্রোন মাইক্রোস্কোপি, ও ইম্যিউনোলজি ল্যাবরেটরিসহ সংশ্লিষ্ট বিভাগের সকল ল্যাবরেটরি পর্যবেক্ষণ।
ফান্ডিংঃ সেলফ ফান্ড
বিবরনঃ
দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড যুক্তরাজ্যের দক্ষিন ইয়র্কশায়ারে অবস্থিত দেশটির সেরা ১০টি বিশ্ববিদ্যালয়ের অন্যতম এবং প্রখ্যাত রাসেল গ্রুপ অফ ইউনিভার্সিটির অন্যতম সদস্য। বিশ্ববিদ্যালয়টিতে ৬ জন প্রাক্তন ছাত্রসহ মোট ৭জন নোবেল পুরষ্কার বিজয়ী রয়েছেন।

বিশ্ববিদ্যালয়টির ঐতিহ্যবাহী প্রাচীন লাল ইটের ভবনে অবস্থিত মলিকুলার বায়োলজি এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধীনে ৬-৮ সপ্তাহব্যাপী অনুষ্ঠিতব্য সামার স্কুল প্রোগ্রাম লাইফ সায়েন্স (মেডিসিন, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং, প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয়সমূহ) শিক্ষার্থীদের হাতে কলমে ল্যাবরেটরি পদ্ধতি শেখার একটি অপূর্ব সুযোগ। প্রোগ্রামটির মাধ্যমে শিক্ষার্থীগণ যুক্তরাজ্যের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানের ৪টি ফ্লোর জুড়ে বিস্তৃত সর্বাধুনিক গবেষণা উপকরণ সমৃদ্ধ ৫০টি আধুনিক গবেষণাগার দেখার সুযোগ পাবেন এবং উপকরণসমূহ ব্যবহারের মাধ্যমে লাইফ সায়েন্সে গবেষণার পথে প্রশিক্ষিত হবেন যা তাদের একাডেমিক এবং গবেষণা কাজে সহায়ক হবে।

সামার প্রোগ্রামটি শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে সাজানো যেন লাইফসায়েন্স বিভাগের আন্ডারগ্রাজুয়েন্ট কিংবা পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী কিংবা তরুন শিক্ষকগণ আধুনিক ল্যাবরেটরি পদ্ধতিসমূহ স্বাধীনভাবে ব্যবহারে আত্নবিশ্বাস গড়ে তুলতে পারেন। প্রোগ্রামটি মলিকুলার বায়োলজি সংক্রান্ত নিয়মিত ল্যাবরেটরি পদ্ধতিসমূহ নিয়ে সাজানো। শিক্ষার্থীদের আত্নবিশ্বাস ও দক্ষতা বাড়াতে প্রতিটি পদ্ধতির রিজেন্ট, মিডিয়া ইত্যাদি প্রস্তুতি সহ সকল কাজ নিজ হাতে করানো হয় এবং তাত্ত্বিক বিষয়গুলো ব্যাখ্যার জন্য প্রখ্যাত শিক্ষকগণ তাদের গবেষণার কথা ব্যাখ্যা করেন।

সুবিধাসমূহঃ
১। মেডিকেল ল্যাবরেটরি প্রশিক্ষণ ও যুক্তরাজ্যের অন্যতম সেরা গবেষণাগার সমূহ পর্যবেক্ষনের সুযোগ।
২। পরবর্তী একাডেমিক কোর্সে এনরোলমেন্ট ও স্কলারশিপ এর ক্ষেত্রে অগ্রগন্য বিবেচনা।
৩। দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ডের বিশ্ববরেণ্য বিজ্ঞানগণ কর্তৃক প্রশিক্ষণ।
৪। প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সকল উপকরণ সরবরাহ করা হবে।
৫। এয়ারপোর্ট পিকআপ ড্রপ ও একোমোডেশন এর সুবিধা (প্রতি প্রশিক্ষণার্থীর জন্য একটি রুম)।
৬। খাবার ও স্বাস্থ্যবীমা।
৭। প্রশিক্ষণের প্রয়োজনের বিভিন্ন স্থানে পরিবহন সুবিধা।
৮। দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড ক্যাম্পাসে ফাইনাল গ্রাজুয়েশন সিম্পোজিয়াম।
৯। ভিসা সহায়তা প্রদান।
আবেদনের যোগ্যতাঃ
১। মেডিসিন ও লাইফ সায়েন্স বিভাগে অধ্যয়নরত আন্ডারগ্রাজুয়েট, পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থী ও সংশ্লিষ্ট বিষয়ে তরুন পেশাজীবীগণ।
২। ইংরেজীতে দক্ষতা থাকা বাঞ্ছনীয়।
৩। বাংলাদেশসহ যেকোন কমনওয়েলথ দেশের নাগরিক।

আবেদন প্রক্রিয়াঃ
আগ্রহী প্রার্থীগণ হালনাগাদকৃত সিভিসহ [email protected] এই ঠিকানায় ইমেইল করুন।

বিস্তারিত জানতেঃ
[email protected] এই ঠিকানায় ইমেইল করুন।

ডিপার্ট্মেন্ট ওয়েবসাইটঃ
https://www.sheffield.ac.uk/mbb

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।