বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকী

শনিবার, ০৮ ফেব্রুয়ারি, ২০২৫

আজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য আয়োজনে প্রায় সাড়ে তিন হাজার সাবেক ও বর্তমান শিক্ষার্থীর সমাগমে উদযাপিত হচ্ছে এসএসএমসি (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) ডে-২০২৫। ইতিমধ্যে রেজিস্ট্রেশন কিট বিতরণ সম্পন্ন হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন শেষে চলছে পিঠা উৎসব।

এবারের এসএসএমসি ডে’র আয়োজন উৎসর্গ করা হয়েছে জুলাই আন্দোলনের ছাত্রজনতাকে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘মুক্তির নিঃশ্বাসে, আনন্দ উচ্ছ্বাসে মিলবো সবাই হৃদয়ের ক্যাম্পাসে’।

এসএসএমসি ডে ২০২৫-এর আয়োজক কমিটির সদস্য সচিব ডা. জালাল উদ্দিন মো. রুমির তত্ত্বাবধানে তৈরি করা হয় অনুষ্ঠানসূচী। সূচী অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয় রেজিস্ট্রেশন কিট বিতরণ। সকাল ৮টা থেকে চলছে পিঠা উৎসব। এই সময়ের মধ্যে সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করা হবে। পরবর্তীতে সকাল সোয়া ৯টা থেকে আরম্ভ হয়েছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ক্যাম্পাস আড্ডার আয়োজন। বেলা ১১টায় শুরু হবে আনন্দ শোভাযাত্রা। সাড়ে ১১টায় কাটা হবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক। দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলবে ক্যাম্পাস নিয়ে স্মৃতিচারণ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে রম্য বিতর্ক আয়োজন। দুপুর দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত নামাজ ও দুপুরের খাবারের বিরতি। আড়াইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকাল ৫টায় র‌্যাফেল ড্র এবং কলেজে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে জনপ্রিয় দুটি ব্যান্ডের উপস্থিতিতে কনসার্ট।

গত ৬ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছিল আয়োজক কমিটি।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. মো. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ঢাকা মেডিকেল স্কুল নাম নিয়ে ১৮৭৫ সালের ১৫ই জুন যাত্রা শুরু করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। পরবর্তীতে ঢাকা বিভাগের ডিসি ডব্লিউ. আর. লারমিনি ১৮৮৭ সালের এপ্রিলে একাডেমিক বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং ১৮৮৯ সালের সেপ্টেম্বরে বাংলার গভর্নর স্যার স্টুয়ার্ট কলভিন এটি উদ্বোধন করেন। প্রায় ১৬ জন স্থানীয় রাজা ও দাতাদের সহায়তায় ১৮৮৯ সালে মেডিকেল স্কুলের বিল্ডিং প্রতিষ্ঠিত হয়।

১৮৮৯ সালে প্রথম বছরেই প্রায় ৩৮৪ জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। পরবর্তীতে ১৯৬২ সালে এটি মেডিকেল কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং নবাব পরিবারের দানশীলতার স্বীকৃতিস্বরূপ মেডিকেল কলেজটির নাম রাখা হয় নবাব স্যার সলিমুল্লাহর নামানুসারে।

১৯৭২ সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ প্রথম পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হিসেবে যাত্রা শুরু করে এবং পরের বছর ১৯৭৩ সালের ৮ই ফেব্রুয়ারি এমবিবিএস ডিগ্রীর জন্য প্রথম ব্যাচের ক্লাস শুরু হয়। এজন্যই ৮ই ফেব্রুয়ারিকে এসএসএমসি ডে হিসেবে উদযাপন করা হয়।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।