মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
চ্যারিটি

বন্যাদুর্গতদের পাশে দাড়াল সন্ধানী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৯ মে ২০১৭, ১:২৯ · ২ মিনিটে পড়ুন
বন্যাদুর্গতদের পাশে দাড়াল সন্ধানী
লেখার আকার

 

 

18387120_1080552305378266_1056899121_n

গতকাল,রোজ সোমবার (৮ মে, ২০১৭) সন্ধানী কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এবং সন্ধানী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট ও সুনামগঞ্জ সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতায় সন্ধানীর সকল ইউনিটের পাঠানো সহযোগিতার সমন্বয়ে সুনামগঞ্জের বন্যাদুর্গত শিক্ষার্থীদের মাঝে প্রায় ১ লক্ষ টাকা সমমূল্যের ত্রাণ বিতরণ করা হয়।

 

সুনামগঞ্জ জেলা হতে ৪০ কি.মি দূরে তাহিরপুর উপজেলার বড়দল উচ্চ বিদ্যালয়ের ২২০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্র –ছাত্রীদের হাতে ৭ কেজি করে চাল, ১ কেজি ডাল ও খাবার স্যালাইন তুলে দেওয়া হয়। ত্রাণ বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের (২০১৭-১৮) সভাপতি মোঃ শাহ্‌পরান ইসলাম প্রবাল, সাধারণ সম্পাদক রিদওয়ান জুবায়ের রিয়াদ, কেন্দ্রীয় পরিষদের সদস্য ও উপদেষ্টাবৃন্দ সহ বিভিন্ন ইউনিটের সদস্যরা।

 

18387209_1080552625378234_1860872795_n

উল্লেখ্য যে সন্ধানী মেডিকেল ও ডেন্টাল ছাত্র-ছাত্রী দ্বারা পরিচালিত একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান,যার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৭৭ সালের ৫ ই ফেব্রুয়ারি। সারাদেশ ব্যাপী স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করণ,মানবসেবা মূলক কাজ,মরণোত্তর চক্ষুদান,বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা,শীতবস্ত্র বিতরণ, ভ্যাক্সিনেশন কার্যক্রম ও হাসপাতালের অসহায় রোগীদের বিনামূল্যে ঔষুধ সরবরাহ,আর্থিক সহায়তা প্রদান সহ নানাবিধ সমাজসেবা মূলক কর্মকাণ্ড করে যাচ্ছে এই “সন্ধানী”। সকল সন্ধানীয়ানরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে,তারা বিশ্বাস করে মানবতার জয় একদিন হবেই হবে।

18387216_1080552278711602_663522740_n

 

 

তথ্য: ডা:  ফেমাস উদ্দিন চয়ন।আপডেট ডেন্টাল কলেজ এন্ড হসপিটাল। 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মনপুরায় দুঃস্থ ও অসহায়দের মাঝে সন্ধানীর শীতবস্ত্র বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ৬ জানুয়ারি, ২০২১, বুধবার "উষ্ণতার ছোঁয়ায়, মানবতার সেবায় সদা পাশে আছি, মোরা সন্ধানী" মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো সবারই নৈতিক দায়িত্ব। সেইসাথে, দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে…

৬ জানুয়ারি ২০২১বিস্তারিত পড়ুন

শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো সন্ধানী

প্ল্যাটফর্ম নিউজ, ২৭ ডিসেম্বর, ২০২০, রবিবার দেশব্যাপী কোভিড-১৯ মহামারির এই দুঃসময়ের মধ্যে শীতের প্রকোপ যেন জনজীবনের দুর্ভোগ আরো বাড়িয়েই চলেছে, বিশেষ করে সেই সমস্ত নিরুপায় পথ মানবদের যাদের বসবাসের ঠিকানা নেই, নেই শীতের প্রকোপ থেকে বাঁচবার মতো শীতবস্ত্র। সেইসব মানুষের…

২৬ ডিসেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

‘প্ল্যাটফর্ম পিপিই ব্যাংক’- এর আয়োজনে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাস্ক বিতরণ

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ জুলাই ২০২০, বৃহস্পতিবার করোনা ভাইরাসের ব্যাপকতায় এক সংকটময় অবস্থায় থমকে আছে দেশের সার্বিক অবস্থা। এই মহামারির শুরু থেকে আজ অব্দি সম্মুখ যোদ্ধা হিসেবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যকর্মীরা। আর এই ফ্রন্টলাইনারদের পাশে থেকে…

২৩ জুলাই ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।