সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডীন অফিসের গড়িমসি!

২০১৭ সালের ১লা জানুয়ারি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সকল মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা শুরু হয়েছিল। মার্চ মাসের ২য় সপ্তাহের মাঝে পরীক্ষা নেওয়া শেষও হয়ে যায়।

এর মাঝে সমগ্র বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু হয়ে শেষ হয়ে গেল। বিগত ৪ ই মে সেই এসএসসি পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেলের ফাইনাল পরীক্ষার রেজাল্ট এখনো দেয় নি।
সিলেট, চট্টগ্রাম, রাজশাহী সকল বিশ্ববিদ্যালয় ঢাবির পরে ফাইনাল প্রফ পরীক্ষা নেওয়া শুরু এবং শেষ করলেও রেজাল্ট আগেই দিয়ে দিয়েছে। ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মে মাসের তৃতীয় সপ্তাহে এসেও রেজাল্ট নিয়ে গড়িমসি করছে।

বিগত দুই বছর ১৪ই মে ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রেজাল্ট দিয়ে দিলেও আজ পর্যন্ত রেজাল্ট কবে হবে এ বিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না।

সবাই জানেন একজন মেডিকেল পড়ুয়া শিক্ষার্থীর কাছে ফাইনাল প্রফ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা। পাশ করলে ডাক্তার জীবন শুরু হবে অথবা আবারো পরীক্ষা দেবার প্রস্তুতি নিতে হবে। এই গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন আচরণ কতটুকু যুক্তিসংগত? শুধু তাই নয়, ডীন অফিসে রেজাল্ট আসার পরেও সেই একই গড়িমসি লক্ষ্য করা যাচ্ছে।

যথাসময়ে রেজাল্ট দিয়ে দিলে যারা খারাপ করবে তারা ভালভাবে পুনরায় প্রস্তুতি নেবার সুযোগ পেতে পারত। কিন্তু রেজাল্ট নিয়ে এমন গড়িমসি শিক্ষার্থীদের দুর্ভোগ চরম সীমায় নিয়ে গেছে।

অপরদিকে বিগত কয়েকবছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু অসাধু কর্মচারী এই বিলম্বে রেজাল্ট দেওয়ার প্রবণতাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের কে টাকার বিনিময়ে রেজাল্ট জানিয়ে দেবার ব্যবসায় নেমেছে। অসহায় শিক্ষার্থী যারা জুলাইতে পরীক্ষায় বসতে হবে কিনা এই চিন্তায় এই অসাধু কর্মচারীদের হাতে জিম্মি হয়ে টাকা দিয়ে রেজাল্ট শুনতে আগ্রহী হচ্ছে।

রেজাল্ট প্রকাশ হতে এত দেরী হবার আমরা অবসান চাই। সামনের ব্যাচগুলো আমাদের মত যেন দুর্ভোগে না পড়ে আমরা তার নিশ্চয়তা চাই। অসাধু কর্মচারীদের দৌরাত্ম বন্ধ হওয়া প্রয়োজন। এসএসসি, এইচএসসির মত এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের রেজাল্ট দ্রুত প্রকাশ হলে, ঢাবি কেন তা পারবে না? সেই সাথে সবকিছুই যেখানে ডিজিটাল হয়ে যাচ্ছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে কেন রেজাল্ট প্রকাশের উদ্যোগ নিচ্ছে না?
ফাইনাল প্রফ সহ সকল প্রফের রেজাল্ট নির্ধারিত সময়ের মাঝে নির্দিষ্ট তারিখে ওয়েবসাইটে দেবার ব্যবস্থা করা হোক।

এইসব বিষয়ে কিভাবে সমাধান সম্ভব তা জানতে সকল দায়িত্বশীল শিক্ষক চিকিৎসকদের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

লেখক- Pritom Muztahid

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

11 thoughts on “চূড়ান্ত পেশাগত পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডীন অফিসের গড়িমসি!”

  1. ভাই এই জ্বালায় আছি গত ২বছর। ওরা আমাদের optional ভাবে আমার মাঝে মধ্য তাই লাগে ?

  2. BSMMU er under e neya hok sob medical college,,,,,
    tahole eta somadan hobe,,,,,
    কুকুর কি আর ঘি এর মর্যাদা বুঝে,,,,,
    তেমনি ননমেডিকেল এর আমলারা কি আর বুঝবে,,,,,,
    একটা প্রফ দেবার পর রেজাল্ট এর জন্য মেডিকেল স্টুডেন্টরা কতটুকু আশা নিয়ে বসে থাকে।
    আর সাপ্লিমেন্টারী এক্সাম এর এক মাস আগে রেজাল্ট পেল তখন সে জানতে পেল একটা বিষয় তার খারাপ হইছে তখন একটা স্টুডেন্ট কি পরিমান মানসিক চাপে থাকে তা কি ননমেডিকেল এর আমলারা বুঝতে পারবে।
    আমাদের gsvmc ভাল, এক্সাম শেষ ৭দিনের এর মাঝে রেজাল্ট।

  3. আমরাও বিপাকে আছি, রেজাল্ট না হওয়ায়, কজন পাস করবে, কজন করবেনা? যারা সাপ্লি দেবে তাদের প্রিপারেশন এর ব্যাপার আছে,এত দেরী কেন করতেছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।