মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
সংগঠন

 বন্যাদুর্গত মানুষের পাশে মেডিকেল পরিবার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ৩:৩৭ · ২ মিনিটে পড়ুন
 বন্যাদুর্গত মানুষের পাশে মেডিকেল পরিবার
ছবিঃ ত্রাণসামগ্রী বিতরণ করছেন মেডিকেল পরিবারের সদস্যগণ।
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৮ ই আগস্ট, মঙ্গলবার, ২০২০

মানবতার সেবায় বরাবরের মত এবারও নিয়োজিত ছিল মেডিকেল পরিবার। গত ১৭ ই আগস্ট, সোমবার মানিকগঞ্জ জেলায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে মেডিকেলীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘মেডিকেল পরিবার’।

ছবিঃ ‘মেডিকেল পরিবার’-এর ত্রাণ বিতরণ কর্মসূচী

বন্যাদুর্গত এলাকা মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়নে গত সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে ‘মেডিকেল পরিবার’। সেখানে ১৪০ টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন তারা৷ উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং মেম্বারগণ৷ মেডিকেল পরিবারের পক্ষ থেকে জানানো হয়, সবার সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

ছবিঃ বিতরণকৃত ত্রাণসামগ্রীসমূহ।

এবছর এ নিয়ে ২য় বারের মতো বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মেডিকেল পরিবার। এর আগে এবছরই ঈদুল আযহার পূর্বে জামালপুরের বকশীগঞ্জে ১০৬ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছিল সংগঠনটি।

ছবিঃ ত্রাণসামগ্রী বিতরণ করছেন মেডিকেল পরিবারের সদস্যগণ।

উল্লেখ্য, ‘মেডিকেল পরিবার’ দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটা অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটি শুরু থেকেই দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের সেবায় কাজ করে আসছে৷ এছাড়াও অসুস্থ মেডিকেল শিক্ষার্থীদের সহায়তায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে সংগঠনটি। ইতোমধ্যেই দেশ ও মানুষের সেবায় কাজ করে বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে সংগঠনটি।

ছবিঃ ‘মেডিকেল পরিবার’ সংগঠনের সেচ্ছাসেবী সদস্যগণ।

ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে জানায় মেডিকেল পরিবারের স্বেচ্ছাসেবী সদস্যগণ।

নিজস্ব প্রতিবেদক / তারেক হাসান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।