“রীতির মুখোমুখি বসে আছি। সে মাথা নিচু করে ঘাসের দিকে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, “তো? তোর ডিসিশন ফাইনাল? সারাজীবন এইভাবেই থাকবি?” রীতি চোখ তুলে আমার চোখে চোখ রাখলো। “আর কী করতে বলিস তুই আমাকে?” “আমি যা বলি তা করবি?” “আগে বল, শুনি, তারপর ভেবে দেখি।”
কালকের পড়া থিওরি, অর্ধেক না বোঝা মেডিক্যাল টার্মগুলি মাথার মধ্যে প্রবল বেগে ঘুরপাক খাওয়া শুরু করলো। জেনেটিক এবনরমালিটি, কোনো চিকিৎসা নেই, পারিবারিক বা সামাজিক বাধা; সবকিছু একদিকে। আর অন্যদিকে একটা স্টেজ, সেখানে রীতি দাঁড়িয়ে কিন্নরকণ্ঠে আবৃত্তি করে যাচ্ছে, “পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক…”
তার চোখে অসীম মায়া। সেই মায়া কাটিয়ে ওঠার ক্ষমতা আমার নেই।” –বয়স যখন ষোলোই সঠিক
অমর একুশে বইমেলা ২০১৯ উপলক্ষে সতীর্থ প্রকাশনা থেকে আগামী ৩০ জানুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের ছাত্রী তাসনিয়া আহমেদ এর প্রথম বই, একক গল্পগ্রন্থ ‘বয়স যখন ষোলোই সঠিক’।
বইটি পাওয়া যাবে ‘সাহিত্য বিকাশ’ স্টল থেকে। যারা বইমেলায় যেতে পারবেন না, তারা প্রি-অর্ডারের মাধ্যমে ঘরে বসেই কুরিয়ারযোগেও পেতে পারেন বইটি।
বিস্তারিত জানা যাবে এখানেঃ
https://www.facebook.com/satirtho.bd/
তাসনিয়া আহমেদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৫২তম ব্যাচ এর ছাত্রী। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে জড়িত। ইতোমধ্যে তার লেখা বিভিন্ন গল্প বিভিন্ন গল্প সংকলনে প্রকাশিত হয়েছে।
তাসনিয়া আহমেদ এর লেখা অন্যান্য গল্পঃ
১. ধাঁধা (বইঃ গ্রাফাইটের গুঞ্জন)
২. লেজ (বইঃ ভালবাসার ডাকপিয়ন গল্প সংকলন)
৩. নয়ন (বইঃ গল্পের হাট-৬)
৪. একজোড়া স্যান্ডেল কিংবা একটি প্রেমের গল্প (বইঃ হিরণ্য গল্প সংকলন)
লেখকঃ তাসনিয়া আহমেদ
তাসনিয়া আহমেদ বলেন, “আপনারা যারা বই পড়েন, পড়তে পছন্দ করেন, আমার অনুরোধ থাকবে, বইটা পড়বেন এবং জানাবেন কেমন লাগলো, যেটা আমার ভবিষ্যতের লেখালেখির জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ
২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা
One thought on “বইমেলায় আসছে তাসনিয়া আহমেদ এর একক গল্পগ্রন্থ “বয়স যখন ষোলই সঠিক””
আপুর সাথে কি কোন ভাবে কন্টাক করা যাবে একটা কোশ্চেন ছিল