মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
বিনোদন পাতা

কুমেক অডিটরিয়ামে প্রদর্শিত হলো তানভীর হোসেন এর নাটক “পত্রকথা”

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০১৯, ১১:০৯ · ২ মিনিটে পড়ুন
কুমেক অডিটরিয়ামে প্রদর্শিত হলো তানভীর হোসেন এর নাটক “পত্রকথা”
লেখার আকার

কুমিল্লা মেডিকেল কলেজের ২৪ তম ব্যাচের ছাত্র তানভীর হোসেন এর রচনা এবং পরিচালনায় প্রথম নাটক “পত্রকথা”।
নাটকটি গত ২৪ জানুয়ারি ইউটিউব ও ফেইসবুকে রিলিজ করা হয় এবং ঐ একই দিনে কুমিল্লা মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীদের সাথে নিয়ে মেডিকেল কলেজ অডিটরিয়ামে প্রিমিয়ার করা হয়।

বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে নাটকটি বেশ প্রশংসিত হয়েছে। নাটকের গল্প শুনি পরিচালকের নিজের মুখেই:

“স্কুল লাইফ থেকে প্রায়ই গল্প লিখতাম।প্রায় ভাবতাম আমার গল্প দিয়ে আমি নিজে একদিন নাটক অথবা শর্ট ফিল্ম তৈরি করব।আমি 1st time SUST এর সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়া অবস্থায় SUST এর “দিক থিয়েটারে”কাজ করছিলাম,তখন নাটক বানানোর ইচ্ছাটা আরও ভালভাবে চেয়ে বসে।এরপর মেডিকেলে আসার পর অনেক ব্যস্ত হয়ে পড়ি কিন্তু নাটক বানানোর ইচ্ছাটা বরাবরই ছিল।অনেকদিন থেকে সময় খুঁজতে ছিলাম নাটক বানানোর।পরে এই বছরের জানুয়ারিতে আমার বন্ধু তুষারকে ফ্রি পাই(যে আমার নাটকের সিনেমেটোগ্রাফি ও গানে ছিল) আর অভিনেতা ও অভিনেত্রী হিসেবে আমার দুই ব্যাচমেটকে পেয়ে যাই।তাদের সবার আমার গল্প ভাললাগে এবং জানুয়ারির ১তারিখ,২০১৯ সালে আমরা আমাদের কলেজের(কুমিল্লা মেডিকেল কলেজ) লাইব্রেরীতে ১ম শ্যুটিং করি। সম্পূর্ণ শ্যুটিং কুমিল্লার বিভিন্ন লোকেশনে করা হয়।প্রায় ১০দিনের মত শ্যুটিং করতে হয়েছে আমাদের এই নাটকটির জন্য।নাটকে খুব সুন্দর ২টি গান রয়েছে।গানের কথা লিখেছেন নিলয় আরেফিন এবং গান গেয়েছেন রাকিব মজুমদার তুষার,তারা ২জনই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র।আর নাটকের অভিনেতা,অভিনেত্রী এবং আমি- আমরা সবাই কুমিল্লা মেডিকেলের ২৪তম ব্যাচের শিক্ষার্থী।


একই মেডিকেলে পড়া দুইটি ছেলে আর মেয়ের মধ্যে না বলা ভালবাসা নিয়ে নির্মিত আমাদের এই নাটকটি। বাকি গল্প জানতে দেখতে হবে নাটকটি।

আমরা বিশেষ ধন্যবাদ জানাতে চাই কুমিল্লা মেডিকেল কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর ডাঃমহসিন-উজ-জামান চৌধুরি স্যার উপাধ্যক্ষ ডাঃরফিকুল ইসলাম সরকার স্যারকে। তাদের অনুপ্রেরণা এবং সহযোগিতা না থাকলে আমরা এই কাজটি সুষ্ঠুভাবে করতে পারতাম না।”

****

বিস্তারিতঃ
রচনা ও পরিচালনাঃ Tanveer Hossain

অভিনয়েঃ Merazul Ashekin
Tasmia Mim
Tanvir ahmed

সিনেমেটোগ্রাফি ও গানঃ Rakib Mazumder Tushar

গানের কথাঃ Niloy arefin

ফেসবুক লিংকঃ
https://m.facebook.com/story.php?story_fbid=1987635664665965&id=100002586538316

ইউটিউব লিংকঃ
https://m.youtube.com/watch?feature=youtu.be&v=GyZHcjIPBL8

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।