মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ফরিদপুর মেডিকেলের শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ: “Green Birthday” উদযাপন

Platformপ্রকাশ: ২৭ জানুয়ারি ২০২০, ২:৫৯ · ১ মিনিটে পড়ুন
ফরিদপুর মেডিকেলের শিক্ষার্থীদের অনন্য উদ্যোগ: “Green Birthday” উদযাপন
লেখার আকার

২৭ জানুয়ারি ২০২০: বৃক্ষরোপণ তথা সবুজায়ন বিপ্লব বা অভিযানকে তরান্বিত করতে অনন্য সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন ফরিদপুর মেডিকেল কলেজের ২৭তম ব্যাচের শিক্ষার্থীরা।

এই উদ্যোগের অংশ হিসেবে জন্মদিনে একটি করে গাছের চারা উপহার দেওয়া হবে, যে প্রক্রিয়ায় ধীরে ধীরে সবুজের সমারোহে সতেজ হয়ে উঠবে পুরো দেশ।

২৭তম ব্যাচের ইকরামুল ইফাতের জন্মদিনে একটি পাতাবাহার গাছের চারা উপহার দিয়ে এই অনন্য উদ্যোগের শুভ সূচনা করেন কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, প্রভাষক ডা. সামিউল আলম এবং ইকরামুল ইফাতের সহপাঠীবৃন্দ।

সকলের আশাবাদ, এই উদ্যোগ ছড়িয়ে পড়বে দেশের প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তথা গোটা বাংলাদেশে।

উল্লেখ্য, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সর্বপ্রথম “Green Birthday” উদযাপনের লক্ষ্যে “Green Fighting Movement” শুরু করেন।

তথ্যসূত্র : রাশেদুজ্জামান জয়
নিজস্ব প্রতিবেদক/মোঃ আহসান হাবীব ইরফান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে “The Research Journey: From Idea to Publication” শীর্ষক গবেষণা পদ্ধতি কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম ২২ সপ্তাহব্যাপী সাপ্তাহিক লেকচারের এই সার্টিফায়েড কোর্সে গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে গবেষণা সম্পাদন এবং প্রকাশনা পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। চিকিৎসক, শিক্ষক ও তরুণ গবেষকদের গবেষণা-দক্ষতা বৃদ্ধি এবং মানসম্মত গবেষণা প্রকাশনায় উৎসাহিত করাই এর…

২৬ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।