মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে নার্সদের ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

ফরিদপুর মেডিকেল কলেজে তুচ্ছ ঘটনা নিয়ে নার্স কর্তৃক ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা

প্ল্যাটফর্ম রিপোর্টঃ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, এক শিক্ষানবিশ চিকিৎসকের উপর সংঘবদ্ধ হামলার খবর পাওয়া গেছে!
তথ্য সূত্রে জানা যায়, স্বাস্থ্য সেবা সপ্তাহ উপলক্ষে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কিছু ওয়ার্ড বেলুন দিয়ে সাজানো হয়। ঐ হাসপাতালে কর্মরত ইন্টার্ন চিকিৎসক ডা. সানি আমিন এর হাত লেগে দেয়ালে টানানো দুইটি বেলুন ফুটে যায়। তারপরই চড়াও হয়, ঐ ওয়ার্ডে কর্মরত একজন সেবিকা (নার্স)!

কথা কাটাকাটির এক পর্যায়ে কয়েকজন নার্স মিলে, উক্ত ইন্টার্ন চিকিৎসককে মারতে উদ্ধত হন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। উল্লেখ্য, ঐ সময় সেই ইন্টার্ন একাই ছিলেন।

পরবর্তী দফায়, হাসপাতাল পরিচালকের কাছে বিচার চাইতে যাওয়ার সময়, পরিচালকের কক্ষের সামনেই, ৩০-৪০ জন নার্স সংঘবদ্ধভাবে ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা করেন এবং হাতাহাতি হয়। তখন, নার্সরা হুমকি দেয়, এই হাসপাতালে উক্ত ইন্টার্ন কিভাবে ইন্টার্নশীপ শেষ করেন, সেটা দেখে নিবেন! অসমর্থিত এক সূত্রে পাওয়া যায়, একজন নার্স জুতা দিয়ে ঐ ইন্টার্ন চিকিৎসককে মারধরের অভিযোগও পাওয়া যায়।

এই ন্যাক্কারজনক ঘটনা, ইন্টার্ন চিকিৎসকদের মাঝে ছড়িয়ে পড়লে তারা পরিচালক মহোদয়ের কক্ষের সামনে জড় হন। তাৎক্ষণিক ভাবে, হাসপাতালের সংশ্লিষ্ট প্রশাসন একটি জরুরি সভা ডাকেন। তখন সাংবাদিকরা পরিচালকের কক্ষে প্রবেশ করতে চাইলে, বলা হয় সভা চলছে।

পরবর্তীতে, বিভিন্ন পত্রিকায় এই খবর ছাপা হয়, ইন্টার্ন চিকিৎসকরা পরিচালককে অবরুদ্ধ করে রাখে এবং রুমে ঢুকতে বাধা দেয়। এই উদ্দেশ্য মূলক মিথ্যে সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।

অপরদিকে কয়েজন সেবিকা জানান, বেলুনগুলো নিজেদের টাকা সংগ্রহ করে লাগিয়েছেন। হাতাহাতির এক পর্যায়ে তাদের উপর হামলা করা হয়েছে, তাই তারা পালটা জবাব দিয়েছেন। এই ঘটনায় তিন জন নার্স আহত হয়েছেন।

হাতাহাতির ঘটনা শেষে, হাসপাতালের অধিকাংশ নার্স হাসপাতালের নতুন ভবনের সামনে, প্ল্যাকার্ড নিয়ে অবস্থান ধর্মঘট করেন।

তখন ইন্টার্ন চিকিৎসকরা, নার্সদের সংঘবদ্ধ হয়ে বর্বরোচিত, এই হামলার বিরুদ্ধে শাস্তি নেয়ার দাবি জানান এবং হাসপাতাল পরিচালক কক্ষের সামনে অবস্থান করেন।

এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়, হাসপাতালের চিকিৎসা কার্য কিছুক্ষনের জন্য ব্যহত হয়। পরে, হাসপাতাল প্রশাসনের হস্তক্ষেপে, কার্যক্রম স্বাভাবিক ভাবে চলে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।