মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্ল্যাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত হল, ইউকে মেডিকেল ক্যারিয়ার সেমিনার।

গত ২৭ শে আগষ্ট, ২০১৮, সোমবার, বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হল, ৬ তম প্ল্যাটফর্ম ইউকে ক্যারিয়ার সেমিনার।

উক্ত অনুষ্ঠানে কি স্পীকার ছিলেন, ডা. মাহিবুর রহমান (MB BCh in Medicine, MRCGP, MSc in Health Informatics) যিনি ইউকে এর, Emedica এর মেডিকেল ডিরেক্টর হিসেবে আছেন, www.gptraining.info এর সম্পাদক এবং ইউকে’এর একজন খ্যাতনামা জেনারেল প্রাকটিশনার। এছাড়াও, ডা. মাহিবুর রহমান অনেক বই এবং আর্টিকেল লিখেছেন, জিপি ক্যারিয়ার ও MRCGP বিষয়ক!

সেমিনারটি শুরু হয়, বিকেল ৪ টায়। শুরুতেই, সংগঠনটির সভাপতি, ডা. নিলয় শুভ প্রধান অতিথি ডা. মাহিবুর রহমান, সিমুড এবং সিমুড ইভেন্টস এর প্রতিষ্ঠাতা, ডা. জাহিদুর রশিদ সুমন, প্ল্যাটফর্ম ফাউন্ডার ডা. কিরন কে নিয়ে মঞ্চে উঠেন। পরবর্তীতে ডা. আহমেদুল হক কিরন প্ল্যাটফর্মের শুরু থেকে বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন।

৪ টা ১৫ মিনিটে ডা. মাহিবুর রহমান ‘ক্যারিয়ার ইন ইউকে’ বিষয়কে লক্ষ্য রেখে সাবলীল ভাষায়, দারুন তথ্য বহুল প্রেজেন্টেশন শুরু করেন।

আলোচনার মূল বিষয় বস্তু ছিল, কিভাবে PLAB এক্সাম দিয়ে ইউকে এর বিভিন্ন জায়গায়, বিশেষ ট্রেনিং এ যাওয়া যায় এবং MRCGP বিষয়ক। উপস্থাপনার মাঝে, ডা. মাহিবুর রহমান, পরীক্ষায় আসে এমন কিছু প্রশ্ন নমুনা তুলে ধরেন। মূলত, সুন্দর উপস্থাপনার মাধ্যমে, শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি পদক্ষেপ সম্পর্কে, সম্পূর্ন একটি গাইডলাইন তুলে ধরতে পেরেছেন।
প্রেজেন্টেশন শেষে, সরাসরি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে অনেক প্রশ্ন জমা হয় এবং সেমিনারের কি-স্পিকার, প্রতিটি প্রশ্নেরই বিষদ উত্তর দেয়ার চেষ্টা করেছেন। অনুষ্ঠান শেষে ডা. মাহিবুর রহমান, সময় নিয়ে আগ্রহীদের সাথে সরাসরি কথা বলেন এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।

সেমিনারে অসামান্য উপস্থাপনার জন্য, ডা. মাহিবুর রহমান’কে প্ল্যাটফর্মের তরফ থেকে, ক্রেষ্ট প্রদান করেন, সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরি পরিষদের সভাপতি ডা. নিলয় শুভ। মঞ্চে উপিস্থিত ছিলেন, প্ল্যাটফর্মের ফাউন্ডার ডা. আহমেদুল হক কিরন, সাধারন সম্পাদক ফারিজ শেখ, এবং নওমি নূর, ডা. ফয়সাল নাহিদ, ডা. ফেরদৌস রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য বিরতির সময়ে, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে অংশগ্রহন স্বরুপ সার্টিফিকেট প্রদান করেন আয়োজকরা। পরবর্তীতে উপদেষ্টা, ডা. ফেরদৌস রহমান এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পুরো সেমিনারটি পরিচালনার সাথে জড়িত ছিলেন, ডা. কিরন, ডা. আদনান, ডা. নিলয়, ডা. ফয়সাল, ডা. হাফিজ, নওমি, বাবন, মুন সহ প্লাটফর্ম কার্যকরি পরিষদের সাধারন সম্পাদক ফারিজ, প্ল্যাটফর্ম এক্টিভিষ্ট মৌ, রুনা, রাতুল, নাসিব, রাকিব এবং প্ল্যাটফর্ম গ্রীনলাইফ ইউনিটের আফরা, তাহমিদ, নুসরাত, তাজিবা, অরনি, প্রভা, ঐশী, প্রমি, সুহালা, তানিশা, আমান, তাশফিক, নিয়াফ, সুবহানা।

প্ল্যাটফর্ম আয়োজিত ইউকে মেডিকেল ক্যারিয়ার সেমিনারের অফিসিয়াল পার্টনার ছিল, সিমুড ইভেন্টস, যারা পুরো অনুষ্ঠানটি ভিডিও এবং ক্যামেরা বন্ধী করেছেন।

সেমিনার শেষে, অংশগ্রহণকারী চিকিৎসা শিক্ষার্থী ও চিকিৎসক, সেমিনারে বিভিন্ন কার্যকরী দিক নির্দেশনা মূলক তথ্যের জন্য এবং সংগঠিত আয়োজনের জন্য, আয়োজকদের প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।