মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

প্লাজমা থেরাপি প্রয়োগে সহায়তা করছে “মেডিসিন ক্লাব”

অংকন বনিকপ্রকাশ: ১৭ মে ২০২০, ১১:২২ · ২ মিনিটে পড়ুন
প্লাজমা থেরাপি প্রয়োগে সহায়তা করছে “মেডিসিন ক্লাব”
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, রবিবার, ১৭ মে, ২০২০

প্লাজমা থেরাপি- করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় সমগ্র বিশ্বব্যাপী আশার সঞ্চার করা নতুন একটি নাম, যার সুফল সম্প্রতি চীন সহ বিশ্বের বিভিন্ন দেশ পেতে শুরু করেছে। চলমান কোভিড-১৯ মহামারিতে কনভালেসেন্ট বা স্বাস্থ্য পুনরুদ্ধারকারী প্লাজমা থেরাপি চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চলমান কোভিড-১৯ মহামারিতে ‘কনভালেসেন্ট প্লাজমা থেরাপি’ প্রয়োগে সহায়তা করছে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত শিক্ষা ও সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন “মেডিসিন ক্লাব”। আর্তমানবতার সেবায় নিয়োজিত এই সংগঠনটি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছে।

কখন প্লাজমা দান করতে পারবেন?

  • আক্রান্ত ব্যক্তি সুস্থ হবার পর ২৮ দিন অতিবাহিত হলে অথবা,
  • আক্রান্ত ব্যক্তির সকল প্রকার উপসর্গমুক্তির পর ন্যূনতম ২৪ ঘণ্টা ব্যবধানের মধ্যে সংঘটিত পরপর ২টি নেগেটিভ RT-PCR টেস্টের ২য় টির ফলাফল নেগেটিভ আসার পর ১৪ দিন অতিবাহিত হতে হবে।

বিশেষভাবে লক্ষণীয়:

  • এন্টিবডি টাইটার ন্যূনতম ১ঃ১৬০ থাকতে হবে।
  • যেসব মহিলা কখনো গর্ভধারণ করেছেন তারা প্লাজমা দানের জন্য উপযুক্ত নন৷

উল্লেখ্য, উপযুক্ত যোগ্যতা থাকা সাপেক্ষে করোনায় আক্রান্ত মানুষের সেবায় প্লাজমা দানে ইচ্ছুক যে কোনো ব্যক্তি “মেডিসিন ক্লাব” এর সাথে যোগাযোগের মাধ্যমে প্লাজমা দান করতে পারবেন। প্লাজমা দান করতে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে:

01834685273
01701060894
01798177473
01314490889
01713260032
01833326593

অথবা, মেডিসিন ক্লাবের অফিসিয়াল ফেইসবুক পেইজে (https://www.facebook.com/MedicineClubOfficial/) যোগাযোগের মাধ্যমেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে আগ্রহীদের। মেডিসিন ক্লাব, আগ্রহীদের এই মহতী প্রচেষ্টাকে নির্বিঘ্ন করার জন্যে সর্বোচ্চ প্রয়াস করবে।

সুস্থ রোগীদের রক্ত দান অব্যাহত থাকুক। প্লাজমা দানের মাধ্যমে করোনা দূর হোক। প্লাজমা দিন, জীবন বাঁচান।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।