মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলোয়- ৮ ।। ঈদ যেন সিঁধ না হয়

প্ল্যাটফর্ম প্রতিবেদন, রবিবার, ১৭ এপ্রিল, ২০২০

কিছুদিন পরেই ঈদ। পবিত্র ঈদুল ফিতরে নিশ্চয়ই সবাই গ্রামে বেড়াতে আসবেন। বেড়ানো মানেই আনন্দ। এই আনন্দ কার ভালো না লাগে! বেড়াতে ভালো লাগে আমার ও। তবে এই আনন্দ বিষাদে রূপ নিতে পারে আপনাদের পরিবারে। এই ঈদ সিঁধ কেটে চোর আসার মতো করোনা ঘরে চুরি করে আসতে পারে আপনার সৌজন্যে।
কেউ একজন যদি করোনা পজিটিভ হোন আর পরিবারের সবাইকে ছড়িয়ে মনের আনন্দে ঢাকা,নারায়নগঞ্জ,নরসিংদী কিংবা চট্টগ্রাম ফেরত যান তবে আপনার বিবেক নিশ্চয়ই আপনাকে ক্ষমা করবে না। কেউ যদি আপনার ঘরে/বাড়িতে আপনারই কারনে মারা যায় তবে নিশ্চয়ই সারাজীবন আপনার নিকটাত্মীয়রা আপনাকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করবেন। কাজেই অতি আবেগপ্রবন না হয়ে কিছু বিষয় মেনে চলবেন-

১। যথাসম্ভব বাড়ি না আসার চেষ্টা করে নিজ বাসস্থানেই ঈদ করবেন। কারণ, রাস্তার যানবাহন থেকেই ছড়ানোর সম্ভাবনা থাকে বেশী।

২। নিতান্তই যদি বাড়ি আসতে হয় তবে চুপচাপ একটি ঘরে একাকি অবস্থান করবেন অথবা শহর থেকে যাদেরকে সাথে নিয়ে এসেছেন তাদের সাথেই থাকবেন।

৩। নিজ মা-বাবা অথবা নিকটাত্মীয় বয়স্কদের কাছ থেকে ১০০ হাত দূরে থাকবেন।

৪। বাইরে বেড়ানো একদম বন্ধ রাখবেন। এক ঈদে বন্ধুবান্ধব থেকে দূরে থাকলে কারোরই কিছু ক্ষতি হবে না, তবে কাছে এসে কোন প্রিয় বন্ধুকে আপনার উপসর্গবিহীন রোগটি দিয়ে তার মৃত্যুর কারন হতে পারেন।

৫। ঈদের জামাতে আপনার অংশগ্রহন দরকার নাই। আপনি ছাড়াও চমৎকার ঈদ জামাত হতে পারে। এটি ওয়াজিব নামাজ। আপনি না পড়লেও অন্যরা পড়লেই এর সওয়াব আপনি পাবেন।

৬। হোম কোয়ারেন্টাইন নিজে মেনে চলবেন এবং অন্যদেরকে মেনে চলতে উৎসাহিত করবেন।

৭। আপনি করোনা পরীক্ষা করে দেখেছেন আপনি নেগেটিভ তার মানে এই নয় যে করোনা আপনাকে ধরবে না। রাস্তায় সিএনজি, অটোতে আসার সময় হয়তোবা সাথে নিয়ে এসেছেন। রিপোর্ট বের হতে হতে যে সময় লাগে সেসময়ের মধ্যেও আপনি আক্রান্ত হতে পারেন।

 

কোনক্রমেই কোন স্বাস্থ্য কর্মীর সাথে কোন প্রকার দূর্ব্যবহার করবেন না। তারা আপনার কাছে যাবে, আপনার খোঁজখবর রাখবে। অসুস্থ হলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার চিকিৎসার ব্যবস্থা ও করবেন। তারা কাজ করবে আপনারই স্বার্থে, দেশের সকলের স্বার্থে। তারা তাদের দায়িত্ব পালন করবেন আর আপনি আপনার নাগরিক দায়িত্ব পালন করবেন।
স্বাস্থ্য কর্মীদের সাথে দূর্ব্যবহার করলে কি শাস্তি দেয়া হয় এটি দয়া করে জেনে নিবেন। কেউ কেউ শাস্তি পেয়েছেন ও।

সবাই ঘরে থাকুন।
সবাই সুস্থ থাকুন।

আপনার সুস্থতার জন্যই আমরা আমাদের পরিবার পরিজন ছেড়ে মাসের পর মাস দূরে থাকছি।

ডা. মোহাম্মদ আল-মামুন
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।