শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রথম বাংলাদেশী হিসেবে চীনে ক্লিনিক্যাল মেডিসিনে পিএইচডি অর্জন করেছেন চট্টগ্রামের সন্তান

চীনের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় শেন্ডং ইউনিভার্সিটি থেকে ক্লিনিক্যাল মেডিসিনে (কার্ডিওলজি) প্রথমবারের মত পিএইচডি অর্জন করে কৃতিত্ব বয়ে এনেছেন চট্টগ্রামের সন্তান ডা. মিসবাহুল ফেরদৌস ।

তিনি চট্টলা নগরীর ইউএসটিসি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ঢাকা জাতীয় হৃদরোগ ইন্সস্টিটিউটে অনারারী মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ২০০৮ সালে , পরবর্তীতে ২০০৯ সালে মাস্টার্স অব মেডিসিনে (কার্ডিওলজি) উচ্চশিক্ষা অর্জনে আত্ম নিয়োগ করেন এবং ২০১২ সালে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ অর্জন করে পিএইচডি( কার্ডিওলজি) তে লেখাপড়া শুরু করেন , এরই মাঝে ২০১১ সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব এলাবামা থেকে দ্বিতীয় বাংলাদেশী হিসেবে বিশ্ব খ্যাত ডাক্তার এনসি নন্দার আমন্ত্রণে থ্রিডি ইকো-কার্ডিওগ্রাফির উপর ট্রেনিং গ্রহণ করেন, এছাড়াও ২০১২ সালে দিল্লীএপোলো হসপিটালে ডা. কেকে কাপুর এর আমন্ত্রণে 3D TEE উপর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০১৬ সালে তাইওয়ানের কেথি জেনারেল হসপিটাল থেকে এঞ্জিওগ্রাম ও এঞ্জিওপ্লাস্টির প্রশিক্ষণ গ্রহণ করেন ।
চাইনায় প্রথম বাংলাদেশী হিসেবে কার্ডিওলজিতে পিএইচডি সনদ হাতে পেয়ে কৃতিত্বটি মা,বাবা পরিবারের সদস্যবর্গ ও সহধর্মিণী ডা. ইফফাতুন নেসাকে (ক্যান্সার নিরাময়ে পিএইচডি তে অধায়ন রত) উৎসর্গ করেন।

পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নে আত্ম নিয়োজিত রেখেছেন ডা. মিসবাহুল ফেরদৌস, চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতাল , মা ও শিশু হাসপাতালের লাইফ মেম্বার তিনি, তিনি যুক্ত রাষ্ট্র চাইনিস জার্নাল অব লিম্পোলজি এন্ড অঙ্কলজি এর এসোসিয়েট এডিটর ইন চীফ হিসেবে দায়িত্ব পালন করছেন । পিতা ব্যবসায়ী ফেরদৌস আহমেদ এর দুই ছেলের মাঝে বড় তিনি ,দ্বিতীয় ছেলে মোঃ দাউদ আইন বিষয়ে ইতিমধ্যে লেখাপড়া শেষ করেছেন । দুজনের ইচ্ছে একটাই ডাক্তার আর আইনজীবী মিলে গরীব দু:খী মানুষের পাশে দাঁড়াবেন ।
চীনের শেন্ডং টেলিভিশনের এক সাক্ষাৎকারে তিনি বলেন “বিদেশ পাড়ি জমিয়েছি শিক্ষা অর্জনের জন্য, থেকে যেতে নয়” , চিকিৎসা বিজ্ঞানকে প্রযুক্তির সাথে মিলরেখে বাংলাদেশের মানুষের পাশে দাড়াতে চান তিনি । বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে চীনা সরকারকে পাশে নিয়ে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন ডা. মিসবাহ ।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।