মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

প্রতারকের ইউটিউব দেখে চিকিৎসা, ঝলসে গেল রোগীর শরীর

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ৮:১৪ · ২ মিনিটে পড়ুন
প্রতারকের ইউটিউব দেখে চিকিৎসা, ঝলসে গেল রোগীর শরীর
চিকিৎসক না হয়েও ইউটিউব দেখে চিকিৎসা দেয়া প্রতারক কামরুল ইসলাম।
লেখার আকার

শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

চিকিৎসক নন, ইউটিউব দেখে দিতেন চিকিৎসা। চট্টগ্রামের বাঁশখালীর নাপোড়া বাজার এলাকায় এভাবেই দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে প্রতারণা করে আসছিল কামরুল ইসলাম।

চিকিৎসক না হয়েও ইউটিউব দেখে চিকিৎসা দেয়া প্রতারক কামরুল ইসলাম।

সর্বশেষ রবিবার (২২ এপ্রিল) সন্ধ্যায় কোমর ও পিটের ব্যথা নিয়ে চিকিৎসা নিতে গেলে থেরাপির নামে খলিলুর রহমানের (৫৫) শরীরের একাংশ ঝলসে ফেলেন ইউটিউব দেখে চিকিৎসা দেয়া এই প্রতারক। এই ঘটনায় প্রতারক কামরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা ও রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে থেরাপি দিতে গিয়ে খলিলুর রহমানের শরীর ঝলসে গেলে তার আর্তচিৎকারে লোকজন ছুটে আসেন। এসময় কামরুল ইসলাম তাকে চেতনানাশক ইনজেকশন দিয়ে অচেতন করে রাখেন। পরে রাত ১১ টার দিকে অচেতন অবস্থায় খলিলুর রহমানকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার স্বজনরা।

পরবর্তীতে ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম। জেরার মুখে প্রতারক কামরুল ইসলাম ইউটিউব-ফেসবুক দেখে চিকিৎসা দেওয়ার বিষয়টি স্বীকার করে নেন। এসময় তাকে এক লাখ টাকা জরিমানার পাশাপাশি রোগীর যাবতীয় চিকিৎসা খরচ বহনের সাজা দেয় ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রতারক কামরুল ইসলাম দীর্ঘ ৫ বছরেরও বেশি সময় ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে সকল রোগের চিকিৎসা প্রদান করতেন। গ্রামের সহজ-সরল মানুষ না বুঝেই তার প্রতারণার শিকার হচ্ছিল।

বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলম প্ল্যাটফর্মকে বলেন, “ফেসবুক-ইউটিউব দেখে দীর্ঘদিন ধরে চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছিলেন কামরুল ইসলাম নামের ওই ভুয়া চিকিৎসক। হাতেনাতে আটকের পর বিষয়টি সে স্বীকার করেছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি খলিলুর রহমানের চিকিৎসা খরচ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ বিষয়ে জানতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

ট্যাগ:প্রতারণা
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।