মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

পিএসসি সংস্কারের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সাথে ঢাকা মেডিকেলের সংহতি প্রকাশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ৪:৪১ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডক্টরস সোসাইটি। রবিবার (২৭ এপ্রিল) ইন্টার্ন ডক্টরস সোসাইটির সভাপতি ডা. তৌফিক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক ডা. নাদিম হোসাইন স্বাক্ষরিত এক সাধারণ বিবৃতিতে এ বিষয়ে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) এর সংস্কারে চলমান আন্দোলনে, উত্থাপিত ৮ দফার প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এর ইন্টার্ন চিকিৎসকগণ পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করছে। আমরা আন্দোলনকারীদের উত্থাপিত দাবিগুলি বিনা শর্তে মেনে নেওয়ার আহ্বান জানাই।

১: পরীক্ষার স্বচ্ছতা

২: ভোগান্তি ও জট নিরসন

৩: লিখিত পরীক্ষার খাতা দেখায় যথাযথ ব্যবস্থা

৪: ৪৫তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় ১০০ নম্বর নির্ধারণ করতে হবে

৫: ক্যাডার রি-চয়েজের সুযোগ

৬: রোডম্যাপ এবং প্রিলিমিনারি, লিখিত ও ভাইভা নম্বর প্রকাশ

৭: সুপারিশ প্রক্রিয়া শেষে দ্রুত নিয়োগ

৮: নন-ক্যাডারে পদবৃদ্ধি ও ভাইভায় পাশকৃত সবার চাকরি নিশ্চিতকরণ

জুলাই বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ চেতনায় দীপ্ত হয়ে, আমরা জোরালোভাবে দাবি করছি-পিএসসিকে অবিলম্বে একটি জনবান্ধব, দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসেবে পুনর্গঠন করতে হবে। প্রশ্নফাঁসে জড়িত দুর্বৃত্তদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টা থেকে এই চারজন চাকরি প্রার্থী পিএসসি সংস্কার এবং বিভিন্ন দাবি বাস্তবায়নের আট দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন। তাদের সঙ্গে সংহতি জানিয়ে আরও অনেক চাকরিপ্রার্থী কর্মসূচিতে যোগ দিয়েছেন। এই দাবিগুলো আদায়ে তারা এর আগেও একাধিকবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।