মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

পালিত হল মেডিসিন ক্লাব, ফমেক ইউনিটের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৫ নভেম্বর ২০১৯, ১২:২৫ · ২ মিনিটে পড়ুন
পালিত হল মেডিসিন ক্লাব, ফমেক ইউনিটের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী
লেখার আকার

সংকটাপন্ন সময়ে রোগীর রক্ত সম্পর্কিত যেকোন সাহায্যে সর্বদা একটি উল্লেখযোগ্য নাম মেডিসিন ক্লাব, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট। ১৯৯৮ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ ২১ বছর ধরে এই সংগঠন মানবতার সেবায় সদা নিয়জিত। ব্লাড গ্রূপ, ব্লাড ডোনেশোন, ভ্যাক্সিনেশন, শীতবস্ত্র বিতরণ, বন্যার্থদের মাঝে ত্রান বিতরণ, ফ্রি হেল্থ ক্যাম্পিং সহ বিভিন্ন সেবামূলক প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে এই সংগঠন সেবা দিয়ে আসছে।

১৯৯৮ সালের ৪ই নভেম্বর ফরিদপুর মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের সূচনা হয়। আজ এই সংগঠনের সেবাদানের ২১ বছর পূর্তি হল। বর্ষপূর্তি উপলক্ষে ক্লাব রুমে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডাঃ খবিরুল ইসলাম স্যার, সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ রতন কুমার সাহা স্যার, অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ অনাদি রঞ্জন মন্ডল স্যার এবং পেডিয়াট্রিক্স সার্জারী বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ এ সি পাল স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা ডাঃ ইউসুফ ভুঁইয়া, ডাঃ তূণীর চৌধুরী, মেহেদী হাসান রুবেল, আকিদুল ইসলাম সহ আরও অনেকে।

দুপুর দেড়টায় ক্লাবরুমে অধ্যক্ষ মহোদয় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর সম্মানিত অতিথিবৃন্দ ক্লাবের উদ্দেশ্যে শূভেচ্ছা বক্তব্য প্রদান করেন। এসময় তারা ক্লাবের সদস্যদের কাজের ভূয়সী প্রশংসা করেন। এরপর একাডেমিক প্রাঙ্গনে একটি প্রীতি র‍্যালির আয়োজন করা হয়।

দীর্ঘ দুই দশক ধরে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের বিপদকালীন সময়ে মেডিসিন ক্লাব, ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিট সবসময় নিস্বার্থভাবে পাশে দাড়িয়েছে। ভবিষ্যতেও তাদের এই সেবার মনোভব অক্ষুণ্ণ থাকবে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।