মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

এমআরসিপি ডিগ্রিধারী চিকিৎসকদের নিবন্ধনের শর্ত পরিবর্তনের আদেশ বাতিল

Platformপ্রকাশ: ৫ নভেম্বর ২০১৯, ৩:৫৬ · ২ মিনিটে পড়ুন
এমআরসিপি ডিগ্রিধারী চিকিৎসকদের নিবন্ধনের শর্ত পরিবর্তনের আদেশ বাতিল
লেখার আকার

৫ নভেম্বর ২০১৯:

বিগত ১৪ জুন ২০১৭ তারিখে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক দৈনিক প্রথম আলো পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে ‘এমআরসিপি’ (Member of Royal College of Physicians) ডিগ্রীধারী ডাক্তারদের ‘সিসিটি’ এবং ‘সিএসসিএসটি” (Certificate of Satisfactory Completion of Special Training) জমা দেওয়ার যে শর্ত আরোপ করা হয়েছিল, তা বাতিল করেছে হাইকোর্ট।

মহামান্য হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও মাননীয় বিচারপতি খিজির আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ ডা. আনারুল ইসলাম সহ দশ জন ডাক্তারের দায়ের করা রিট পিটিশন নম্বর -১০৯৭/২০১৮ এর চূড়ান্ত শুনানী শেষে গত ৩০ অক্টোবর ২০১৯ তারিখে এই রায় প্রদান করেন।

উল্লেখ্য, ইতিপূর্বে এই বেঞ্চ ২৮ জানুয়ারি ২০১৮ রুল নিশি জারি করেছিলেন। দশজন এমআরসিপি ডাক্তার ১৪ জুন ২০১৭ তারিখে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত বিজ্ঞপ্তিটি চ্যালেঞ্জ করেন যে, বিজ্ঞপ্তিটি ২০০৯ সাল থেকে ভুতাপেক্ষ ভাবে কার্যকর করা হয়েছিলো।

যেহেতু বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন ২০১০ অনুযায়ী ‘এমআরসিপি’ ডিগ্রীধারী চিকিৎসকদের অতিরিক্ত যোগ্যতা হিসাবে নিবন্ধনের জন্য শুধুমাত্র এমআরসিপি ছাড়া অন্য কোনো সনদ জমা দেওয়ার বিধান নেই এবং যেহেতু ভুতাপেক্ষ বিজ্ঞপ্তিটির মাধ্যমে আইনের বিধান লঙ্ঘন (Override) করা যায় না, সেহেতু চিকিৎসকগণ সংঘবদ্ধ হয়ে উক্ত রিট পিটিশন দায়ের করেছিলেন।

উক্ত রিট পিটিশনের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মো: সালাউদ্দিন দোলন এবং বিএমডিসি এর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার তানজীব উল আলম।

প্রতিবেদক/ওয়াসিফ হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।