মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১ নভেম্বর ২০২৬১৭ কার্তিক ১৪৩৩ · ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

পাবলিক হেলথ ফাইণ্ডেশন দিবস উদযাপন ও বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ১:৫৯ · ২ মিনিটে পড়ুন
পাবলিক হেলথ ফাইণ্ডেশন দিবস উদযাপন ও বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত
লেখার আকার

পাবলিক হেল্থ ফাউন্ডেশন বাংলাদেশ (পিএইচএফবিডি) এর উদ্যোগে ৬ষ্ঠ পাবলিক হেলথ দিবস উদযাপন উপলক্ষ্যে গত ৮ ও ৯ ডিসেম্বর ঢাকার মহাখালীস্থ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআর’বি) এর সাসাকাওয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হল দুই দিন ব্যাপী আতর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ।

”সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: এসডিজি অর্জনের চাবিকাঠি”, এই প্রদিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের প্রথিতযশা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, চিকিৎসক, পুষ্টিবিদ, গবেষকগন উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ও বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ শায়লা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলোর সহযোগী সম্পাদক জনাব আবদুল কাইয়ুম, ন্যাশনাল ইন্সটিটিউট অব প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) এর পরিচালক প্রফেসর ডাঃ বায়োজিদ খুরশিদ রিয়াজ, আইসিডিডিআরবি’র নির্বাহী পরিচালক ডাঃ জন ডেভিড ক্লেমেন্স, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সাইন্সের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ ফরিদুল আলম।

সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বস্বাস্থ্য সংস্থার দক্ষিন এশিয়া র সাবেক উপদেষ্ঠা ও পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর এম মোজাহেরুল হক, ইউএনএফপির স্বাস্থ্য বিভাগের প্রধান ডাঃ সত্য নারায়নান দুরাইস্বামী, বিশ^স্বস্থ্য সংস্থার প্রতিনিধি ডাঃ এডউইন সেনিজা।

স্বাগত বক্তব্য দেন পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রসেফর ডাঃ ফাতেমা আশরাফ। ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের প্রধান নির্বাহী ডাঃ সমীর কুমার সাহা।

পাবলিক হেলথ ফাউন্ডেশনের নানা কর্মকান্ডের উপর বি¯তারিত উপস্থাপনা দেন পিএইচএফবিডি’র সাবেক সিইও, বর্তমান ভাইস-চেয়ারপার্সন প্রফেসর ডাঃ শারমিন ইয়াসমিন।

বিগত বছরগুলোতে পাবলিক হেলথ ফাউন্ডেশন অব বাংলাদেশ জনস্বাস্থ্যের উন্নয়নে গ্রাম ও শহর উভয়স্থানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা সহ নানা রকম কাজ করে চলছে।

দুইদিনব্যাপী এই সম্মেলনে ১৪টি সেশনে গবেষকগণ তাঁদের গবেষণায় প্রাপ্ত ফলাফল উপস্থাপন করেন। পরিবেশগত স্বাস্থ্য/স্বাস্থ্য ব্যবস্থা, সংক্রামক রোগ, অসংক্রামক রোগ, মা ও শিশু স্বাস্থ্য, পুষ্টি, ডেন্টাল হেলথ, অকুপেশনাল হেলথ, মেন্টাল হেলথ, ডেল্টাল হেলথ ইত্যাদি বিষয়ে সেশন গুলোতে আলোচনা করা হয়।

এ সম্মেলনে প্ল্যাটফর্ম এর পক্ষে উপস্থিত ছিলেন প্ল্যাটফর্ম ডেন্টাল উইং সেক্রেটারি ডা. সাবরিনা ফরিদা চৌধুরী এবং এডভাইজার ডা. মো. ফেরদৌস রহমান ।

……………
তথ্য ও ছবিঃ সংগৃহীত

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।