মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

পানিতে ডুবে পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু ; চিকিৎসক ওএসডি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১১:৫৯ · ২ মিনিটে পড়ুন
পানিতে ডুবে পবিপ্রবির শিক্ষার্থীর মৃত্যু ; চিকিৎসক ওএসডি
লেখার আকার

বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় এক চি‌কিৎসক‌কে ওএসডি করা হ‌য়ে‌ছে। এই ঘটনার প্রতিবা‌দে ইন্টাার্ন চি‌কিৎসকরা সংবাদ স‌ন্মেলন ক‌রে‌ছে। এদিকে শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন দেওয়ার সময় তিন দিন বাড়ানো হয়েছে ব‌লে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জা‌নি‌য়ে‌ছেন।

গত ১৪ এপ্রিল দুপুরে আশিক সহপাঠীদের সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় এবং বিকেলে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

এ ঘটনার পর আজ বুধবার পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (কার্ডিওলজি) এএসএম শামীম আল আজাদকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হ‌য়ে‌ছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনারাদেশ না দেওয়া পর্যন্ত ডা. এএসএম শামীম আল আজাদকে পটুয়াখালী থেকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালীতে পদায়ন করা হলো।

এদিকে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা বুধবার (১৬ এপ্রিল) বিকেলে হাসপাতালের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন। তারা ব‌লেন, গত ১৪ এপ্রিল শিক্ষার্থী হুসাইন মোহাম্মদ আশিকের মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের অবহেলার অভিযোগ সঠিক নয়।

সংবাদ সম্মেলনে ইন্টার্ন ও চিকিৎসকরা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশিকের প্রকৃত মৃত্যুর ঘটনাটি আড়াল করতে বিভিন্ন রকম প্রোপাগান্ডা চালানো হচ্ছে। তারা বলেন, আমরাও চাই শিক্ষার্থীর মৃত্যুর সঠিক কারণ উদ্‌ঘাটন হোক।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।