মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ফেলে যাওয়া ৯৪ নবজাতকের অভিভাবক ডাঃ মুজিবুর রহমান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ৭:৪৮ · ৩ মিনিটে পড়ুন
লেখার আকার

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

বাবা মায়ের নেই কোনো সন্ধান। আহত অবস্থায় পড়ে ছিলেন রাস্তার পাশে। আরেক শিশু মুগ্ধকে ব্যাগ এ করে অজ্ঞাত কেউ রেখে গিয়েছিলো রাজধানীর মাতুয়াইল মেডিকেল এর বারান্দায়!

সেখান থেকেই উদ্ধার করে চিকিৎসা দিয়ে বাবার শূন্যতা পূরণ এর চেষ্টা করছেন চিকিৎসক ডাঃ মুজিবুর রহমান।

ডাঃ মুজিবুর রহমান। ছবি- সংগৃহীত

এ বিষয়ে ডাঃ মুজিবুর রহমান গণমাধ্যমকে বলেছেন, “একজনকে পেয়েছি আমরা মোগরাপাড়া চৌরাস্তায় ডাস্টবিনে,আরেকজনকে আসলে কোথায় যে তার জন্ম হয়েছে! কোথায় ছিলো সেটার কোনো ইয়ে নাই! একজন ভদ্রমহিলা পলিথিন এর ব্যাগ এ করে ওকে হাসপাতালের বারান্দায় রেখে যায়!

তারপর থেকে ১২৬ দিন যাবৎ মুগ্ধ আমার কাছে, তার ওজন ছিলো ৯০০ গ্রাম!

আর নায়লা আজকে ৬৫ দিন যাবৎ আমার কাছে! ওরা ২ জনই লাইফ সাপোর্টে! ২ জনই মুমূর্ষু ছিলো! দুই জনই ভালো আছে এখন আলহামদুলিল্লাহ ”

শুধু এই ২ শিশু নয়! বিগত ১০ বছর ধরে মুগ্ধ আর নায়লার মতো অন্তত ৯৪ সদ্যজাত শিশুকে রাস্তা থেকে কুড়িয়ে এভাবেই চিকিৎসা দিয়েছেন নবজাতক বিশেষজ্ঞ ডাঃ মুজিবুর রহমান! যেখানে ৯৪ জন পথ নবজাতক উদ্ধার করা হলেও তাদের মধ্যে ৬৪ জনই মারা গিয়েছে!

তিনি আরো বলেন, “আমার জানামতে বাংলাদেশে সহ পৃথিবীর অনেক দেশে পথ শিশুদের নিয়ে অনেক প্রতিষ্ঠান আছেন এবং তারা কাজ করে যাচ্ছেন, নিরলস ভাবে শ্রম দিয়ে যাচ্ছেন! শুধুমাত্র এই পথ নবজাতক নিয়ে কাজ করেন এরকম একটি প্রতিষ্ঠান ও খুঁজে পাই নাই! আমি ২০১৫ সাল থেকে এই পথ নবজাতদের নিয়ে কাজ করছি। আমি চাই আপনারা আমার পাশে এগিয়ে আসুন। এই পথ নবজাতকদের যে করুন দূরদশা! আমরা তাদেরকে এ থেকে মুক্তি দিই।”

এমন নবজাতকদের সুরক্ষায় বৃহৎ পরিসরে নিউবর্ন হাব গড়ে তোলার ইচ্ছে এই চিকিৎসকের। যেখানে সামাজিক ও আর্থিক দৈন্যতায় থাকা মায়েদের অনাকাঙ্ক্ষিত সন্তানকেও রাখা যাবে নাম পরিচয় গোপন রেখে। এতে অবহেলায় নবজাতকের মৃত্যু ও রোধ করা সম্ভব হবে।

সম্পূর্ণ বিনা টাকায় বিনা খরচে ঐখানে চিকিৎসার ব্যয়ভার বহন করা হবে! এই নিউবর্ন হাব তৈরি সম্ভব হলে এমন নবজাতকদেরকে আর রাস্তা ঘাটে ফেলে দিতে হবে না! জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব পথশিশু দিবসে বড় পরিসরে নিউবর্ন হাব তৈরির দাবি তুলে ধরেন এই চিকিৎসক।

এ প্রসঙ্গে অভিনেতা ইলিয়াস কাঞ্চন বলেন,”এরকম ভাবে হারিয়ে যাক!রাস্তায় পরে থাকুক!এভাবে মৃত্যু হোক এটা কাম্য নয়!”

পথ নবজাতকদের জন্য নিউবর্ন হাব হবে পরিচয় গোপন রেখেই শিশুকে রেখে যাওয়ার সুযোগ। যা শিশুর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মেহরুবা আক্তার

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।