মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

“পণ্ডিতবাড়ী ডক্টর’স সেন্টার” এ কনসার্ন অফ “আমাদের ডাক্তার” এর ৩য় অফলাইন সেন্টার প্রতিষ্ঠা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৭ নভেম্বর ২০২০, ৯:০৩ · ২ মিনিটে পড়ুন
“পণ্ডিতবাড়ী ডক্টর’স সেন্টার” এ কনসার্ন অফ “আমাদের ডাক্তার” এর ৩য় অফলাইন সেন্টার প্রতিষ্ঠা
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৭ নভেম্বর, শনিবার, ২০২০

গত ৬ই নভেম্বর ইং তারিখ শুক্রবার ময়মনসিংহের তারাকান্দায় কাশিগঞ্জ বাজারে প্রতিষ্ঠিত হলো “পণ্ডিত বাড়ী ডক্টর’স সেন্টার” এ কনসার্ন অফ “আমাদের ডাক্তার ” এর ৩য় অফলাইন সেন্টার। উল্লেখ্য, জেনারেল প্র্যাকটিশনার ডা. মো: আহসান তাকিব (এমবিবিএস, সিএমইউ(আল্ট্রা), আবাসিক মেডিকেল অফিসার(কার্ডিওলজি), ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল) এবং জেনারেল প্র্যাকটিশনার ডা. রতন চন্দ্র দেবনাথ (এমবিবিএস, এক্স মেডিকেল অফিসার, মা ও শিশু জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিসিন, শিশু ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ)- সেন্টারটি উদ্বোধনের দিন সকাল ১০.০০ টা থেকে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত কাশিগঞ্জ বাজার এলাকার প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও জিলসফ্ট অ্যাপের সাহায্যে ডিজিটাল প্রেসক্রিপশনের মাধ্যমে সেবা প্রদান করে থাকেন। ডিজিটাল প্রেসক্রিপশনের উল্লেখযোগ্য সুবিধা হলো রোগী প্রেসক্রিপশন হারিয়ে ফেললেও সে তথ্য ঠিকই চিকিৎসকদের সার্ভারে সংরক্ষিত থাকে। তাই এর গ্রহণযোগ্যতা ও উপযোগিতা সাধারণ প্রেসক্রিপশনের চেয়ে কয়েকগুণ বেশি।

 

আমাদের ডাক্তারের এই জিপি সেন্টার সম্পর্কে ডা. আহসান তাকিব এর অভিজ্ঞতা জানতে চাইলে তিনি প্ল্যাটফর্মকে জানান,

“প্রথম দিনেই রোগীদের মধ্যে আমরা বেশ ইতিবাচক সাড়া পেয়েছি। প্রায় শতাধিক রোগীর সমাগম হয় এখানে, যার মধ্যে বেশিরভাগ মেরুদণ্ডের নিম্নাংশের ব্যথা, চর্মরোগ ও শিশু রোগ নিয়ে এসেছিলেন। রোগীদের আমরা বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ডিজিটাল প্রেসক্রিপশনের মাধ্যমে সেবা প্রদান করেছি। জিলসফ্ট অ্যাপের মাধ্যমে এ ডিজিটাল প্রসক্রিপশন ব্যবস্থা সম্ভবপর করার জন্য প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ডা. নিলয় দেবনাথ শুভ, বর্তমান প্রেসিডেন্ট ডা. ফয়সাল বিন সালেহ, প্ল্যাটফর্ম এক্টিভিস্ট ও চিকিৎসক ডা. আক্তার হোসাইন খান তাঞ্জিল এবং প্ল্যাটফর্ম টেকনিক্যাল ডিভিশন ডিরেক্টর রাতুল হক এর প্রতি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।”

তিনি আরো জানান,

“রোগীদের সমস্যা অনুযায়ী চিকিৎসা পরামর্শ ছাড়াও আমরা বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন – প্যারাসিটামল, এনএসএইডস পেইন কিলার, এন্টি আলসারেন্ট ড্রাগ প্রভৃতি বিনামূল্যে বিতরণ করেছি।”

‍

উদ্বোধনী অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন তারাকান্দা, কাশিগঞ্জ বাজারের স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। উল্লেখ্য, ডা. আহসান তাকিব ও ডা. রতন চন্দ্র দেবনাথ যথাক্রমে ফরিদপুর মেডিকেল কলেজের ২১তম ও ২৩ তম ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।