মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

৪ দফা দাবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল শাহবাগ

Sarif Sahriarপ্রকাশ: ৮ নভেম্বর ২০২০, ১:৩২ · ২ মিনিটে পড়ুন
৪ দফা দাবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় শিক্ষার্থীদের আন্দোলনে আবারও উত্তাল শাহবাগ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৮ নভেম্বর ২০২০, রবিবার

আজ ৮ নভেম্বর সকাল ১১ টা থেকে সেশনজটমুক্ত শিক্ষাবর্ষের দাবিতে মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান করছেন।

মেডিকেলের ১ম, ২য় ও ৩য় প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা বলছেন, শান্তিপূর্নভাবে কর্মসূচি পালন করলেও তারা পুলিশের বাঁধার সম্মুখীন হচ্ছেন। তবুও যথাযথ কর্তৃপক্ষ হতে দাবি আদায়ের লিখিত নোটিশ না পাওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবেন।

তাদের দাবিগুলো হলঃ

১. করোনাকালীন সময়ে ঝুঁকি নিয়ে সেকেন্ড ওয়েভ এর মহামারীর মধ্যে প্রফ নয়।

২. সেশনজট নিরসন করে যথা সময়ে কোর্স সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

৩. প্রাইভেট মেডিকেল কলেজগুলোয় করোনায় কার্যক্রম বন্ধ থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ মাসের অতিরিক্ত বেতন নেওয়া যাবে না।

৪. করোনাকালীন সময়ে আমরা শিক্ষার্থীরা কোনভাবেই স্বাস্থ্য ঝুঁকি নিতে রাজি নই। কোন শিক্ষার্থী প্রফ দিতে এসে করোনায় আক্রান্ত হলে এর দায়ভার কর্তৃপক্ষকেই নিতে হবে।

এ বিষয়গুলো নিয়ে আজকে সারাদেশের ডিন মহোদয়গণ ও কর্তৃপক্ষ মিটিং করছেন। তবে এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

উল্লেখ্য, করোনাকালীন সময়ে বন্ডসই দিয়ে প্রফেশনাল পরীক্ষায় ঝুঁকি নিয়ে অংশগ্রহন, অসুস্থ হলে পরীক্ষা দিতে না পারা, বেসরকারি মেডিকেল কলেজগুলোতে বন্ধের মধ্যেও অতিরিক্ত বেতন ও হোস্টেল ফি আদায়, এ সংক্রান্ত অমানবিক বিষয়গুলো তারা তুলে ধরে এর সমাধানের তাগিদ দিচ্ছেন। পাশাপাশি করোনাকালীন সময়ে তারা যেন সেশনজটের মুখোমুখি না হোন, এ বিষয়ে তারা কর্তৃপক্ষকে বিকল্প সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়ে আসছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।