মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ন্যায্য দাবি আদায়ে রাজপথে চিকিৎসকরা

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ৫:০২ · ২ মিনিটে পড়ুন
ন্যায্য দাবি আদায়ে রাজপথে চিকিৎসকরা
লেখার আকার

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বিসিএসের বয়সসীমা চিকিৎসকদের জন্য পূর্বের মত দুই বছর বৃদ্ধি করা এবং পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করার দাবিতে আজ রবিবার (১৫ ডিসেম্বর) বিভিন্ন কর্মসূচী পালন করেছে চিকিৎসকদের তিন সংগঠন।

আজ ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস ও নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত চিকিৎসকদের একটি দল অর্থ মন্ত্রণালয়ে অর্থ সচিবের সাথে পোস্ট গ্রাজুয়েশন ট্রেইনিদের ভাতা বৃদ্ধির বিষয়ে সাক্ষাৎ করেন। এ সময়ে অর্থ মন্ত্রণালয় থেকে দাবি আদায়ের বিষয়ে আশ্বস্ত করা হয়।

একইসাথে দুপুর ১টা থেকে রাজধানীর শাহবাগে এক সমাবেশের আয়োজন করে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ। সংগঠনের নেতারা দাবির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন। এছাড়াও চিকিৎসক সমাবেশ থেকে ইউমব নেতারা ঘোষণা দেন-১. আগামী মঙ্গলবারের মধ্যে বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা দুই বছর বৃদ্ধিপূর্বক ৩৪ বছর করে নতুন প্রজ্ঞাপন দিতে হবে। ২. একইভাবে আগামী মঙ্গলবারের মধ্যে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় চিকিৎসক মহল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলেও জানান তারা।

এর আগে গতকাল ১৪ ডিসেম্বর সন্ধ্যায় ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস সংগঠনের পক্ষ থেকে সন্ধ্যায় মশাল মিছিল বের করা হয়।

উল্লেখ্য যে, স্নাতকোত্তর পড়ুয়া চিকিৎসকদের কোর্সের সম্পন্ন করতে প্রতিদিন সরকারি হাসপাতালগুলোতে সেবা প্রদান করতে হয়। দৈনিক ৮.৫-১০ ঘন্টা পর্যন্ত ডিউটি করে মাস শেষে তাদের ভাতা দেয়া হয় ২৫,০০০ টাকা। এসময়ে প্রাইভেট প্র্যাকটিস (চেম্বার) বন্ধ থাকায় এই ভাতাই তাদের জীবন নির্বাহের একমাত্র অবলম্বন। কিন্তু বর্তমান বাজার দর চিন্তা করলে যেকোনো জেলা শহরে এ অর্থ দিয়ে মাস অতিক্রম করা প্রায় অসম্ভবই বলা চলে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।