মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

দেশে বিশ্বমানের চিকিৎসা সম্ভবঃ সংসদে রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব

ওয়েব টিমপ্রকাশ: ৪ মার্চ ২০১৯, ৯:২৮ · ২ মিনিটে পড়ুন
দেশে বিশ্বমানের চিকিৎসা সম্ভবঃ সংসদে রাষ্ট্রপতির ভাষনে ধন্যবাদ প্রস্তাব
লেখার আকার

দেশে বিশ্বমানের চিকিৎসা সম্ভবঃ সংসদে রাষ্ট্রপতির ধন্যবাদ প্রস্তাব।

আজ সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সাধারণ আলোচনায় উঠে আসে, বাংলাদেশের বিশ্বমানের চিকিৎসার সম্ভাবনা নিয়ে।

উপমহাদেশের প্রখ্যাত কার্ডিয়াক সার্জন ডা. দেবী শেঠী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের  চিকিৎসার ব্যাপারে যে মন্তব্য করেছেন তা উদ্ধৃত করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক বলেছেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন তোলেন, তারা ঠিক বলেন না। আমাদের দেশে যে বিশ্ব মানের চিকিৎসা সম্ভব, তা বিদেশের প্রখ্যাত চিকিৎসকরাও স্বীকার করেন। এটা এখন প্রমাণিত সত্য।  

আজ সোমবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাব সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। এই আলোচনায় আরো অংশ নেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি, বেগম ইসমাতআরা সাদেক, নাজিম উদ্দিন আহমেদ, মো. একাব্বর হোসেন, কাজিম উদ্দিন আহমেদ, বেগম আয়েশা ফেরদাউস, মো. হাসিবুর রহমান স্বপন, বেগম শাহীন আক্তার, জাকিয়া তাবাসসুম প্রমুখ।

প্রসঙ্গত: ডা. দেবী শেঠী ভারত থেকে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরর চিকিৎসা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং তার চিকিৎসা যতটুকু হয়েছে তা সঠিকভাবেই হয়েছে বলে মন্তব্য করেন। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ারও পরামর্শ দেন তিনি।   

ওই প্রসঙ্গ তুলে ধরে ডা. রুহুল হক বলেন, ওবায়দুল কাদের অসুস্থ হয়ে পড়লে তাকে বিএসএমএমইউতে নেওয়া হয়। সেখানে আমাদের চিকিৎসকরা তাকে চিকিৎসা শুরু করেন। সেটি যে সঠিক ও বিশ্ব মানের ছিল তা ডা শেঠীর কথাতেই উঠে আসে।

সুতরাং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা ঠিক বলেন না। আমাদের দেশে যে বিশ্ব মানের চিকিৎসা সম্ভব তা বিদেশের প্রখ্যাত চিকিৎসকরাও স্বীকার করেন। তবে আমাদের দেশেও অনেক ক্ষেত্রে কোন কোন হাসপাতালে উপযুক্ত চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়নি।  

ওই আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের মাহাবুব আরা বেগম গিনি বলেন, দেশের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই উন্নয়নে কারিগর মনে করেন। কারণ তার আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তাই এবারের নির্বাচনে বিরোধী দলের অনেক নতুন ও যুবক ভোটাররা তাদের পারিবারিক সিদ্ধান্তের বাইরে এসে নৌকা মার্কায় ভোট দিয়েছে। এমনকি দেশের সরকারী-বেসরকারী কর্মচারীও প্রশাসন-পুলিশের অনেকেই শেখ হাসিনাকে আবারো দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন। ফলে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন।

নিউক/কালেরকন্ঠ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।