রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩, ২১ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

দেশে চালু হয়েছে জিনোম সিকোয়েন্সিং-ভিত্তিক ক্যান্সার নির্ণয়

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে ক্যান্সার নির্ণয়ের ক্ষেত্রে নেক্সট-জেনারেশন সিকোয়েন্সিংভিত্তিক (এনজিএস) ক্যান্সার শনাক্তকরণ সেবা চালু করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর, বি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে রাজধানীর মহাখালী, মিরপুর, মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান ও বারিধারাস্ত ডায়াগনস্টিক সেন্টার এবং বুথসমূহে এই সেবা পাওয়া যাচ্ছে।

গতকাল (২৩ এপ্রিল) আইসিডিডিআর,বি জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, অত্যাধুনিক এই প্রযুক্তি দেশের স্বাস্থ্যখাতে নির্ভুল এবং দ্রুত রোগ নির্ণয়ের নতুন দ্বার উন্মোচন করবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টারের অধীনে পরিচালিত এই সেবার মাধ্যমে রোগীদের আর বিদেশে নমুনা পাঠাতে হবে না বা সপ্তাহের পর সপ্তাহ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে না। এখন থেকে মাত্র দুই সপ্তাহের মধ্যেই নির্ভরযোগ্য রিপোর্ট হাতে পাবেন রোগী ও চিকিৎসকরা।

বাংলাদেশে ক্যান্সার শনাক্তে দীর্ঘদিন ধরেই ছিল উন্নত ও নির্ভুল পরীক্ষার ঘাটতি। অনেক সময় রোগ নির্ণয়ে বিলম্ব এবং ভুল রিপোর্ট রোগীর চিকিৎসাকে আরও জটিল করে তোলে। বিশেষ করে যেসব ক্ষেত্রে জিন-ভিত্তিক চিকিৎসার প্রয়োজন হয়, সেগুলোর জন্য বিদেশে নমুনা পাঠানো ছাড়া বিকল্প ছিল না। এতে সময়, টাকা এবং মানসিক চাপ—সবকিছুই বেড়ে যেত।

নমুনা প্রদানের স্থান:

রোগীদের সুবিধার্থে, আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক সেন্টার এবং এর বুথসমূহ থেকে নমুনা সংগ্রহ করা হবে। বর্তমানে মহাখালী, মিরপুর, মতিঝিল, ধানমন্ডি, উত্তরা, নিকেতন, গুলশান ও বারিধারায় এই সেবা পাওয়া যাবে।

আইসিডিডিআর,বি জিনোম সেন্টার ও এর সেবা সম্পর্কে আরও তথ্যের জন্য [email protected] ই-মেইলে বা (+৮৮০) ১৭১৩২৮৮০৮৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

যেসব ক্যান্সারে সেবা মিলবে :

জিনোম সেন্টারে নিচের ক্যান্সারগুলোর জন্য পরীক্ষাসমূহ পরিচালিত হবে: স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, ডিম্বাশয়ের ক্যান্সার, রক্তের ক্যান্সার। এসব পরীক্ষার ফলাফলে চিকিৎসকরা রোগীর জন্য সময়োপযোগী এবং কার্যকর চিকিৎসা পরিকল্পনা নিতে পারবেন।

জানা গেছে, গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসে সার্কভুক্ত দেশের ক্যান্সার বিশেষজ্ঞরা, দ্য ল্যানসেট অনকোলজি এডিটোরিয়াল বোর্ডের সদস্য এবং বাংলাদেশের অনকোলজি ক্লাবের প্রতিনিধি দল আইসিডিডিআর,বি জিনোম সেন্টার পরিদর্শন করেন এবং এই উদ্যোগের প্রশংসা করেন।

প্ল্যাটফর্ম/এমইউএএস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।