বেসরকারি খাতের চিকিৎসকদের ন্যূনতম বেতন কাঠামো তৈরির জন্য কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
চিকিৎসক সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী – অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।
“বাংলাদেশ বিনির্মাণে দরকার, চিকিৎসা খাতে সংস্কার” – শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী – অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, সভাপতিত্ব করেন স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রধান – জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।
এছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ডা. শাহীনুল আলম, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক সৈয়দ আতিকুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালকসহ উপস্থিত ছিলেন বিএমইউর শিক্ষক, মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসক সপ্তাহ উদযাপন কমিটির সদস্যরা।
উল্লেখ্য, বিশ্বের বহু দেশের মতো ২০১৯ সাল থেকে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির উদ্যোগে প্রতি বছরের ১-৭ এপ্রিল ‘চিকিৎসক সপ্তাহ’ পালিত হলেও এবার দেশের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল ফিতরের জন্য ১৯এপ্রিল থেকে ২৫এপ্রিল পালিত হচ্ছে চিকিৎসক সপ্তাহ।
এবারের চিকিৎসক সপ্তাহ আয়োজনে প্ল্যাটফর্ম অব মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির সঙ্গী হয়েছে আরো ৯টি চিকিৎসক সংগঠন–বাংলাদেশ মেডিকেল ওয়েলফেয়ার ট্রাস্ট, হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন, মেডিসিন ক্লাব, বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন, ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস, ডাক্তারখানা, বিডি ফিজিশিয়ানস, প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া, সাড়া এবং প্ল্যাটফর্ম।
প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ
২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে