মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

৪২তম বিসিএস (বিশেষ) স্বাস্থ্যে পদ স্বল্পতায় বাদ পড়াদের আবেদন নিষ্পত্তির নির্দেশ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ৬:৪৯ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় উত্তীর্ণ ১ হাজার ৯১৯ জন চিকিৎসকের নিয়োগের বিষয়ে করা আবেদন দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

পাশাপাশি ঐ চিকিৎসকদের ‘সহকারী সার্জন’ পদে নিয়োগে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং নতুন কোনো নিয়োগের আগে কেন তাদের নিয়োগ প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট বিবাদীদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন।

৪২তম বিসিএস (বিশেষ) এর লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে পদ স্বল্পতার কারণে সুপারিশবঞ্চিত ১৯১৯ জনের মধ্যে ‘সহকারী সার্জন’ পদে নিয়োগের জন্য ৩০৪ জন হাইকোর্টে রিট করেন। এর আগে গত ১৮ আগস্ট নিয়োগ প্রদানের অনুরোধ জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর দরখাস্ত দায়ের করা হয়।

রিটকারীদের পক্ষে শুনানি করেন করেন ব্যারিস্টার সালাহউদ্দিন দোলন। তিনি গণমাধ্যমকে বলেন, “এই রিটকারীরা ইতিমধ্যে সব পরীক্ষায় সফল হয়ে তাদের উপযুক্ততা প্রমাণ করেছেন। যেহেতু শুধু পদ স্বল্পতার কারণে নিয়োগ পাননি কিন্তু বর্তমানে বহু পদ শূন্য রয়েছে, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে ও জনস্বার্থে দ্রুততম সময়ে তাদের নিয়োগ দিয়ে পরবর্তীকালে বাকি পদে নতুন বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ দেওয়া যেতে পারে”।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।