মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে বিএমএ’র চার দফা কর্মসূচি

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১২ মে ২০১৪, ১:৫৭ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

দেশব্যাপী চিকিৎসক নির্যাতনের প্রতিবাদে সোমবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চার দফা কর্মসূচি পালন করার ঘোষণা করেন সংগঠনের মহাসচিব ইকবাল আর্সলান।

এ চার দফা কর্মসূচি হলো-

১. ১৪ মে সকল চিকিৎসা প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ,
২. ওই দিন রাজধানীর শাহবাগ চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন,
৩. মানববন্ধন চলাকালে দেশব্যাপী চিকিৎসকদের এক ঘণ্টার কর্মবিরতি। তবে এসময় জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
৪. পরের দিন ১৫ মে সকল বিশেষজ্ঞ চিকিৎসকের প্রাইভেট চেম্বারে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করা হবে।

কর্মসূচি ঘোষণার সময় সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ’র সভাপতি ডা. মাহমুদ হাসান, সহ-সভাপতি অধ্যাপক কামরুল হাসান খান, যুগ্ম-মহাসচিব এমএ আজিজ প্রমুখ।

বিএমএ’ মহাসচিব ইকবার আর্সলান অভিযোগ করেন, দেশে গত ছয় মাসের চিত্র দেখলে বোঝা ‍যায়, চিকিৎসক নির্যাতনসহ স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোতে এ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির পেছনে কোনো বিশেষ চক্র কাজ করছে। স‍াম্প্রতিক বিশৃঙ্খলায় এখন পর্যন্ত ২২টি হামলা ও মামলা দায়েরের ঘটনা ঘটেছে।

বিএমএ নেতা জানান, সংগঠনের এই কর্মসূচি ঘোষণার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন ডাক্তাররা তাদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন। যদি বিএমএ’র এ কর্মসূচি ঘোষণার পরও তারা কর্মসূচি তুলে না নেয় তবে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় পদক্ষেপ নেবে বিএমএ।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

১টি মন্তব্য

  1. ইন্টার্ন ডাক্তাররা তাদের ৪৮ ঘণ্টার কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করবেন। যদি বিএমএ’র এ কর্মসূচি ঘোষণার পরও তারা কর্মসূচি তুলে না নেয় তবে তাদের বিরুদ্ধে প্রযোজনীয় পদক্ষেপ নেবে বিএমএ, কিন্তু আমার প্রশ্ন হল … প্রতিষ্ঠানে কালোব্যাজ ধারণ,
    শাহবাগ চত্বরে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধন ও এক ঘণ্টার কর্মবিরতি, ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দুই ঘণ্টার কর্মবিরতি পালন করাই কি সব??? আমার যেই ভাইকে কুত্তারা মারল তাদের বিচার এর কি কোনও দাবি বিএমএ এর নাই…… এই কালোব্যাজই কি আমাদের নিরাপত্তা দিবে???????

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।