মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২১ নভেম্বর ২০২৬৭ অগ্রহায়ণ ১৪৩৩ · ১০ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

থ্যালাসেমিয়ায় ওষুধ দিয়ে চিকিৎসায় নতুন সম্ভাবনা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৮ মে ২০২৫, ৫:১৯ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫

দেশে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনেতা ছড়িয়ে দিতে হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন, থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার নতুন আশার আলো হলো রক্তের পাশাপাশি ওষুধ দিয়েও রোগীদের চিকিৎসাসেবা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভায় এ কথা বলেন তারা।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, থ্যালাসেমিয়া প্রতিরোধে গণমানুষকে সচেতন করাসহ প্রতিরোধের পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে। এই রোগ প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনেতা ছড়িয়ে দিতে হবে। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রক্তরোগ সংক্রান্ত গবেষণাকে ত্বরান্বিত করা হয়েছে। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সেন্টার চালুর কার্যক্রম অনেক দূর এগিয়েছে। ইতোমধ্যে এই বিষয়টি একনেকে পাশ হয়েছে। পূর্ণাঙ্গভাবে বিএমটি চালু হলে রক্তরোগ সংক্রান্ত অনেক রোগীর চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে না।

অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, থ্যালাসেমিয়া একটি জেনেটিক ডিজিজ। এই রোগ প্রতিরোধে থ্যালাসেমিয়ার দুই বাহকের মধ্যে বিবাহ বন্ধ করা প্রয়োজন। স্ক্রিনিংয়ের মাধ্যমে থ্যালাসেমিয়ার বাহক চিহ্নিত করা সম্ভব। আবার গর্ভাবস্থায়ও অনাগত শিশুটি থ্যালাসেমিয়ার রোগী কিনা তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া যায়। সর্বোপরি যে সকল থ্যালাসেমিয়া রোগী রয়েছে তাদের সঠিক, উন্নত ও সহজ চিকিৎসাসেবাকে নিশ্চিত করতে হবে।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বাংলাদেশে ৬০ থেকে ৮০ হাজার থ্যালাসেমিয়ার রোগী রয়েছে। ৬ থেকে ১০ জন রোগী প্রতিবছর জন্ম নিচ্ছে। দেশে থ্যালাসেমিয়া বাহকের সংখ্যা দেড় থেকে দুই কোটি। থ্যালাসেমিয়া প্রতিরোধে দুই বাহকের মধ্যে বিবাহ বন্ধ করতে প্রয়োজনে সরকারকে আইন করতে হবে। তাহলে থ্যালাসেমিয়ার অভিশাপ থেকে জাতিকে মুক্তি দেওয়া সম্ভব। একজন থ্যালসেমিয়ার রোগী পারিবারিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যায়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের বহির্বিভাগে প্রতি মাসে প্রায় ৫ শত শিশু রোগীর চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আজকের দিবেসের বিশেষত্ব হলো বিএমইউতে থ্যালাসেমিয়া রোগীদের অগ্রাধিকার ভিত্তিতে ও সংশ্লিষ্ট সকল বিভাগ ঐক্যবদ্ধভাবে চিকিৎসাসেবা দিতে অঙ্গীকারাবদ্ধ।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।