শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ঢাকা ডেন্টাল কলেজে কর্মশালা, ঢাডেক’কে ডেন্টাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের আশ্বাস

কর্মশালা ১:
ঢাকা ডেন্টাল কলেজের উদ্যোগে গত ৬-ই জানুয়ারি অডিটোরিয়ামে আয়োজন করা হয় সেমিনার এন্ড হ্যান্ডস-অন ওয়ার্কশপ অন ‘ Fixed bridge preparation in 30 minutes’ ।

সেমিনারের সভাপতিত্ব করেন ঢাডেক অধ্যক্ষ প্রফেসর ডা. আবুল কালাম ব্যাপারী ও সঞ্চালনা করেন ঢাডেক কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স এর ডা.জেসমিন আরা ।সেমিনারটি’র বক্তা ও প্রশিক্ষক ছিলেন ভারতের প্রখ্যাত ডেন্টাল সার্জন ডাঃ সান্তোষ রবিন্দরন । ঢাকা ডেন্টাল কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী,ইন্টার্ন চিকিৎসক,অনারারী ডাক্তার ,ট্রেইনী ও সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে সেমিনারটি প্রাণবন্ত হয়ে ওঠে।। ডাঃ সন্তোষ ‘মিসিং টুথ’ প্রতিস্থাপনে প্রচলিত ফিক্সড প্রসথেথিক ব্রিজের বিকল্প হিসেবে ‘ফাইবার সাপোর্টেড ফিক্সড ব্রিজ ‘ পদ্ধতি’র উপস্হাপন করেন।সেই সাথে ডেন্টাল ম্যাটেরিয়ালের উদ্ভাবিত নতুন প্রযুক্তি সম্পর্কে আলোকপাত করেন।বিষয়ভিত্তিক উপস্থাপন শেষে তিনি ডিজিটাল মিডিয়ায় ৩০ মিনিটে ফাইবার সাপোর্টেড ফিক্সড ব্রীজ ,অংশগ্রহণকারীদের করে দেখান।

26695625_10203904270363669_1258033590_o

26735216_10203904270003660_2009596130_o

26772424_10203904270243666_330895870_o

26695019_10203904269883657_672244467_o

কর্মশালা ২:

ডেন্টাল প্রফেশনের প্রাণকেন্দ্র ঢাকা ডেন্টাল কলেজে শেষ হয়েছে দুইদিনব্যাপী ওয়ার্কশপ অন টিচিং মেথোডলজি ইন ডেন্টিস্ট্রি।ওয়ার্শপের প্রথমদিন,৭-ই জানুয়ারি,প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডা. কামরুল হাসান খান স্যার, বিশেষ অতিথি কোষাধ্যক্ষ ডা. আলী আসগর মোড়ল স্যার, ডেন্টাল ফ্যাকাল্টির ডীন গাজী শামীম হাসান স্যার উপস্থিত ছিলেন।ঢাডেক অধ্যক্ষ প্রফেসর ডা.আবুল কালাম ব্যাপারী স্যারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বাংলাদেশে ডেন্টিস্ট্রির উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।অনুষ্ঠানের মাননীয় অতিথি’রা ডেন্টাল প্রফেশনের উন্নয়নের জন্য কোর্স বাড়ানো,বেসিক সাবজেক্টে কোর্স চালু,ঢাকা ডেন্টাল কলেজে এমফিল, ডিডিএস কোর্স শুরু এবং বাংলাদেশের একমাত্র সরকারি ও পূর্ণাংগ ডেন্টাল কলেজ হাসপাতাল -ঢাকা ডেন্টাল কলেজের সার্বিক উন্নয়ন এবং ডেন্টাল বিশ্ববিদ্যালয় পরিণতকরণের আশ্বাস প্রদান করেন।

26647985_10203904272083712_271984602_n(1)

26754582_10203904272243716_1544662927_n

26754298_10203904272043711_373357733_n

26647999_10203904272163714_559352800_n

26694798_10203904272203715_1569503657_n

তথ্য :
ডা.সাবরিনা ফরিদা চৌধুরী
প্ল্যাটফর্ম ডেন্টাল উইং

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।