মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬৫ কার্তিক ১৪৩৩ · ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮
ইভেন্ট নিউজ

ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজীর উপর বিশেষায়িত অনলাইন ক্লাস অনুষ্ঠিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ · ১ মিনিটে পড়ুন
ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজীর উপর বিশেষায়িত অনলাইন ক্লাস অনুষ্ঠিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ শে আগস্ট, ২০২০, সোমবার

আগস্ট মাসের ২য় সপ্তাহে “ডায়াবেটিস ও থাইরয়েড হরমোন” বিষয়ক অনলাইন লেকচার সিরিজ অনুষ্ঠিত হয়। চার পর্বের এই সিরিজে পাঠদান করেন ঢাকা মেডিকেল কলেজের এন্ডোক্রাইনোলজী বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জার্নাল অফ এন্ডোক্রাইনোলজী এন্ড মেটাবোলিজম এর সহকারী লেখক ডা. এম সাইফুদ্দীন। ইভেন্টটির আয়োজনে ছিল প্ল্যাটফর্ম একাডেমিয়া। অংশগ্রহণ করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকবৃন্দ।

দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্বগুলো ছিল প্রাণবন্ত। লেকচার সিরিজ শেষে একটি কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতা প্রথম ৫০ জনকে পুরষ্কার দেয়া হয়।

এন্ডোক্রাইনোলজিস্ট সহকারী অধ্যাপক ডা. সাইফুদ্দীন তাঁর লেখা ‘FAQs in Diabetes, Endocrinology and Metabolism’ বইটি পুরস্কার হিসেবে প্রদান করেন।
আন্তর্জাতিক মানসম্পন্ন জেপি প্রকাশনী থেকে বের হওয়া বইটিতে ডায়াবেটিস, হরমোনজনিত রোগ ইত্যাদি বিষয় নিয়ে চিকিৎসকদের জন্য (জেনারেল প্র‍্যাকটিশনার) সহজ ভাষায় বিস্তারিতভাবে লেখা হয়েছে।

পুরস্কার পাওয়া মেডিকেল শিক্ষার্থী ও চিকিৎসকরা এমন একটি লেকচার সিরিজে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। কুইজ বিজয়ীরা উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন। তাঁরা এ ধরনের আয়োজন আরো করার জন্য প্ল্যাটফর্ম একাডেমিয়াকে অনুরোধ করেন। ডা. সাইফুদ্দীন আগামীতেও এমন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

রোগ প্রতিরোধে গুরুত্ব দিলে স্বাস্থ্যসেবার উন্নতি সম্ভব : স্বাস্থ্য উপদেষ্টা

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪ 'সবাই মিলে রোগ প্রতিরোধে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার মধ্যে ফিরে যাই, তাহলে সামগ্রিকভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সম্ভব' বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, 'আমরা শুধু ওষুধের প্রতি গুরুত্ব দিচ্ছি। আসলে এটা…

১০ ডিসেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে তামাক নিয়ন্ত্রণে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে কর্মশালা আয়োজিত

২৮ সেপ্টেম্বর, শনিবার, ২০২৪ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের উদ্যোগে Empowering Young Physicians for Tobacco Control in Bangladesh শীর্ষক একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. খন্দকার আব্দুল…

২৮ সেপ্টেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জ জেলার নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল

১১ এপ্রিল, ২০২৪ গত ৯ এপ্রিল, ২০২৪ ইং চাঁপাইনবাবগঞ্জ টাউন হল ক্লাবে বরাবরের মত অনুষ্ঠিত হল চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা চাঁপাইনবাবগঞ্জের নবীন চিকিৎসকদের মিলনমেলা ও ইফতার মাহফিল। আয়োজনটি অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিড লেভেল ডক্টরস ফোরাম…

১১ এপ্রিল ২০২৪বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।