মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রতিবেদন

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৩ · ২ মিনিটে পড়ুন
চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ সেপ্টেম্বর ২০২০, মঙ্গলবার

চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ২০২০-২১ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) ১৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি রাজশাহী মেডিকেল কলেজের ২০১৪-১৫ সেশনের মোধাবী শিক্ষার্থী তাজরেমিন নাহার রিক্তা এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ২০১৫-২০১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন।

এর আগে পূর্ববর্তী কমিটির সফল সভাপতির দায়িত্ব পালন করেছেন ডা. আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন ডা. ওয়াহিদ আনসারী। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ার পর প্রথমে আংশিক কমিটি গঠন ও পরবর্তীতে গঠনতন্ত্র অনুযায়ী নতুন মেয়াদের পূর্ণাঙ্গ কমিটির আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটলো।

কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের সংগঠকবৃন্দ অভিনন্দন ও আনন্দবার্তা প্রকাশ করেন।


সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ডা. সাইফ জামান আনন্দ জানান,

ঐক্য, মানবতা ও সেবার মন্ত্রকে সামনে রেখে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। এর পর থেকে সংগঠনটি সফলতার সঙ্গে কাজ করে চলছে এবং এর বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড নানা মহলে প্রসংশিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গঠনতন্ত্র মোতাবেক নতুন এ কমিটি গঠন করা হয়।

দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ছড়িয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সূচনালগ্ন থেকেই জেলার স্বাস্থ্য বিষয়ক নানা উন্নয়নমূলক কর্মকান্ড ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে জেলার চিকিৎসক সমাজে খুব অল্প সময়েই গ্রহণযোগ্যতা পেয়েছে।

সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সময় এর পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন জেলা বিএমএ এর বর্তমান সভাপতি ডা. দুররুল হোদা, জেলা স্বাচিপের সভাপতি ও জেলা বিএমএ এর সাধারণ সম্পাদক ডা. মোঃ গোলাম রাব্বানী, এবং জেলা স্বাচিপের সাধারণ সম্পাদক ও জেলা বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে ভোলার স্বাস্থ্য সেবা ; চিকিৎসক পদ শূন্য ১৩৪টি!

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ভোলা জেলায় চিকিৎসক পদ শূন্য ১৩৪ টি শুধুমাত্র ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পদ শূণ্য ৩৭ টি আউটডোর - ইনডোরে দৈনিক গড়ে ১২০০ রোগীর চিকিৎসা দেন ২৪ জন চিকিৎসক চিকিৎসক-নার্স, কর্মকর্তা–কর্মচারীসহ জনবল সংকটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ভোলার…

১৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণাকে ‘ভুল চিকিৎসায় মৃত্যু’ নামে গণমাধ্যমে অপপ্রচার

সোমবার, ১৭ মার্চ, ২০২৫ কুমিল্লায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার ঘটনাকে 'ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু' নামে বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। কিন্তু রোগীর স্বজনদের অভিযোগ ভুল চিকিৎসার বিষয়ে নয় বরং হাসপাতাল কর্তৃপক্ষের প্রতারণার বিরুদ্ধে। রোগীর স্বজনদের সাথে কথা বলেও মিলেছে এর সত্যতা।…

১৭ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

সুপার স্পেশালাইজড হাসপাতালের নিয়োগ বাতিলের প্রতিবাদ পূর্বের নিয়োগপ্রাপ্তদের

রবিবার, ১৬ মার্চ, ২০২৫ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পূর্বের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) সুপার স্পেশালাইজড হাসপাতালের ৩-২০ গ্রেডের ৭৫৪টি পদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়েছেন পূর্বের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা। একইসঙ্গে পুনরায় অধিকতর তদন্তের দাবি জানিয়েছেন তারা। রবিবার (১৬ মার্চ) বেলা…

১৬ মার্চ ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।