মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬১৩ কার্তিক ১৪৩৩ · ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ডাক্তার বনাম ইন্টারনেটঃ গবেষনায় বেরিয়ে এলো ডাক্তারই সেরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ১০:১৩ · ২ মিনিটে পড়ুন
ডাক্তার বনাম ইন্টারনেটঃ গবেষনায় বেরিয়ে এলো ডাক্তারই সেরা
লেখার আকার

doctor-google-sign
এক গবেষনায় দেখা গিয়েছে আজকালকার ওয়েবে পাওয়া বা অ্যাপ হিসেবে পাওয়া সিম্পটম চেকার প্রোগ্রাম গুলো থেকে রোগ নির্ণয়ের ক্ষেত্রে ডাক্তারদের দক্ষতা বেশি। একই পরিমান তথ্য দিয়ে যেখানে একজন ডাক্তারের সঠিক রোগ নির্ণয়ের সম্ভাবনা ৭২ শতাংশ সেখানে সিম্পটম চেকার অ্যাপ গুলোর সম্ভাবনা মাত্র ৩৪ শতাংশ।

বর্তমানে প্রাপ্ত অ্যাপ গুলো ডাক্তারদের পরিপূরক নয়, বরং এরা ডাক্তারদের রোগ নির্নয়ের সহায়ক হতে পারে বলেই উল্লেখ করেছে গবেষনা পত্রের প্রধান লেখক।

এই গবেষনাতে তারা human dx নামে একটি ওয়েব সাইট ব্যাবহার করেন, যেখানে ২৩৪ জন ডাক্তারকে ৪৫ টা মেডিকাল কেস সম্পর্কিত কিছু তথ্য দেয়া হয়। এটাতে তারা কোন পরীক্ষা-নিরীক্ষা করতে পারবে না, শুধুমাত্র প্রদত্ত তথ্যের ভিত্তিতে রোগ নির্ণয় করতে হবে। এই ৪৫ টা কেসের মধ্য বেশিরভাগ ছিল সাধারন ও কম জটিল, আর বাকি গুলো ছিল সচরাচর দেখা রোগের চেয়ে আলাদা এবং একটু জটিল। এই একই তথ্য গুলো সিম্পটম চেকার অ্যাপ গুলোতেও দেয়া হল।

গবেষনার পর দেখা গেল, ডাক্তাররা অ্যাপের চেয়ে বেশি সংখ্যক সঠিক রোগ নির্ণয় করলো। এবং ডাক্তারা যেখানে সাধারন সমস্যা গুলোর সাথে সাথে বেশ কিছু অপ্রচলিত জটিল সমস্যার সঠিক সমাধান করতে পারলো, সেখানে অ্যাপ গুলো কেবল সহজ ও বহুল প্রচলিত রোগ গুলোই নির্ণয় করতে পারলো।

এ সম্পর্কে বোসটন শিশু হসপিটালের ডা. অ্যানড্রিউ এম ফাইন বলেন, “মেডিকেল কলেজ গুলোতে আমাদেরকে বিশদ পরিসরে চিন্তা করতে শেখানো হয়, যাতে করে কোন জটিল ও জীবন ঘাতি রোগ গুলো বাদ পরে না যায়।” তিনি আরও বলেন, “অদূর ভবিষ্যতে কম্পিউটার চালিত এই অ্যাপ গুলো সাস্থ্য সেবা প্রদানকারি দের সাহায্য ব্যাবহার হতে পারে।”

বাফেলো বিশ্ববিদ্যালয়ের অর্থপেডিক্স ডিপার্টমেন্টের ডা. লেসলি জে বিসন বলেন, “রোগীদের এটা অবশ্যই মনে রাখতে হবে এই অ্যাপ গুলো কখনোই ডাক্তারেরর পরিপূরক নয়, বরং কেবলই তাদের সহায়ক। ”

উৎস: JAMA internal medicine.

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।