সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তাঃ কোভিড-১৯ পরিস্থিতিতে কর্মস্থলে পুনঃপ্রবেশ ও প্রযুক্তি

প্ল্যাটফর্ম নিউজ, ১ জুন, ২০২০, সোমবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী 

আমরা কর্মস্থলে পুনঃপ্রবেশ করার ক্ষেত্রে একমাত্র কী প্রযুক্তি সহায় হতে পারে?

প্রযুক্তি আমাদের রক্ষাকর্তা, যা আমাদের সংস্কৃতিতে গভীর ভাবে প্রবেশ করছে আর সে ধারণা প্রধান হয়ে উঠছে। কর্মস্থলে, অফিসে ও বাইরে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা হবে সহায়। স্পর্শহীন ভাবে দরজা উন্মুক্ত হওয়া, লাইট টাইমার যা ২০ সেকেন্ড গুনে দেবে হাত ধোয়ার সময়। ভয়েস একটিভেটেড এলিভেটার, হাঁটু দ্বারা অপারেট করা যায় এমন বেসিন, হ্যান্ড স্যানিটাইজার স্টেশন।

এসব প্রযুক্তিই সমাধান আমাদের দৈহিক নিরাপত্তার জন্য। পরবর্তী নতুন সাধারণ অবস্থায় এই সব গ্যাজেট আর প্রযুক্তি প্রটোকল হবে সহায়ক। তবে সবচেয়ে বেশি প্রয়োজন এগিয়ে চলার সময় আমাদের মানসিক আর আবেগগত অবস্থা কেমন থাকে তা বিবেচনা করা। ভিন্ন এক পৃথিবীতে আমাদের বেঁচে ও বেড়ে উঠতে হবে। আর সেজন্য যে মানসিক স্থিতিস্থাপকতা দরকার তা কোনও প্রযুক্তি দিতে পারবে না। আমরা পরস্পর কীভাবে কার্যকর ভাবে, সহানুভূতি নিয়ে ভাবের আদান প্রদান করব তার সমাধান কোন প্রযুক্তি দিতে পারবে না। যারা মাস্ক পরছেন না এবং আমাদের সন্নিকটে আসছেন, তাদের কীভাবে মোকাবেলা করবো? নতুন প্রবর্তিত সামাজিক স্বাস্থ্যবিধিগুলো আমাদের স্বাভাবিক আচার হচ্ছে না, আমাদের দৈহিক সুরক্ষা আর স্বাস্থ্যের কারণে হচ্ছে।

এই মহামারী সম্বন্ধে ভারতীয় ঔপন্যাসিক অরুন্ধতী রায় বলছেন, “It is a gateway between one world and the next. We have the choice to walk through lightly, with little luggage, ready to imagine another world.”

এতে প্রবেশের আগে যা আমাদের ফেলে যেতে হবে, তা হল একটি ভ্রান্ত ধারণা- প্রযুক্তি আমাদের রক্ষা করবে আর আমরা সব সময় থাকব মেশিন নির্ভর। প্যানডেমিকের আগে আমাদের একটি অমূল প্রত্যয়ের জন্য অনেক মূল্য দিতে হয়েছে আর এখন মেশিন আমাদের রক্ষাকর্তা এমন ধারণা আরো বিপদে ফেলবে। পুড়ে ধ্বংস হওয়ার এই পরিস্থিতি সম্বন্ধে বেলজিয়ামের দার্শনিক প্যাস্কেল স্যাবট বলেন, “সভ্যতার রোগ, প্রযুক্তির বিকাশের চারপাশে আশাবাদের পরিবেশ।” মেশিন আমাদেরকে মুক্ত করে শ্রম থেকে। আমাদের পরিবর্তে শ্রম দেয় মেশিন। সময়কে পুনরুদ্ধার করতে আমাদের সাহায্য করে। এই প্রযুক্তির উপর নির্ভরতা আমাদেরকে এক নতুন ধরনের দাসত্ব বন্ধনে আবদ্ধ করে। আমাদের মনোযোগ আকর্ষণ করে, সময়ের উপর একাধিপত্ব প্রতিষ্ঠা হয়, স্ক্রিনের উপর আমাদের এক দৃষ্টে তাকানো চলে। এ যেন এক ভ্রান্ত মুক্তি! ব্যবস্থার জটিলতা আমদের করে বিহ্বল, স্খলিত। বিশ্রাম হয় এক দামী প্রমোদ!

তাই এখন সব কিছু ঠিক করার সময়। নতুন স্বাভাবিক সময়ে প্রবেশের ক্ষেত্রে আমাদের নিজেদের ঢেলে সাজাতে হবে, যাতে মেশিন আমাদের প্রভু হয়ে না বসে। আমাদের মানবিকতা, ভেতরের শক্তি আর বোধ যেন প্রকাশ পায়। আমরা হই প্রযুক্তির প্রভু, প্রযুক্তি যেন না হয় আমাদের নিয়ন্ত্রক। প্রযুক্তির নানা বিস্ময়ের ফসল আমরা তুলেছি ও সুফল লাভ করেছি। নতুন স্বাভাবিকতায় আমাদের মানবিক গুনাবলি যেন অক্ষুণ্ণ থাকে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।