বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ পজিটিভ হলে উদ্বিগ্ন না হয়ে পরামর্শ নিন

প্ল্যাটফর্ম নিউজ, ৩১ মে ২০২০, রবিবার

ডা. কাওসার উদ্দিন
ঢাকা মেডিকেল কলেজ, কে-৬৫

কোভিড-১৯ পজিটিভ! অবশ্যই চিন্তার বিষয়, কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

কোভিড-১৯ পজিটিভ হলে কাউন্সেলিং বা পরামর্শ দেয়া অত্যন্ত জরুরি। সেলফ কাউন্সেলিং বা স্ব-পরামর্শ দেয়ার পাশাপাশি যারা কাছাকাছি আছেন এমন চিকিৎসক বা আত্মীয়, বন্ধু দ্বারা পরামর্শ নিতে হবে।

‘কোভিড-১৯ মানেই মৃত্যু নয়’

এটি একটি ‘অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ’ যা অন্য অনেক ভাইরাসজনিত রোগের মত কিছুদিন ভুগিয়ে নিজে থেকে কমে যেতে পারে আর এদেশে এখন পর্যন্ত মৃত্যুর হার প্রায় ১ শতাংশ।

তেমন কোন ওষুধ ছাড়াই সঠিক বিচ্ছিন্নতা বা সঠিক উপায়ে আইসোলেশনে থাকা আর প্রয়োজনীয় চিকিৎসা নিলেই অধিকাংশ রোগী সুস্থ হয়ে যায়। এমনকি অনেকেরই প্রয়োজন পরে না হাসপাতালে ভর্তি হওয়ার।

সবাইকে সঠিক উপায়ে হাসপাতালে রাখতে পারলে চিকিৎসা প্রদানে সুবিধা হতো। কিন্তু সেটা আমাদের কেন, পৃথিবীর কোন দেশের পক্ষে সম্ভব না। চায়নার অস্থায়ী হাসপাতালগুলোতে বেশিরভাগই ছিল কেবিন আর ওয়ার্ড, এক কেবিনে অল্প ক’জন করে কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এটার ব্যবস্থা করা প্রায় অসম্ভব। এই অসম্ভব অবস্থার মধ্যেও আমরা যদি বিষয়টাকে গায়ের জোড়ে সম্ভব করে সব ক্যাটাগরির রোগীকে হাসপাতালে ভর্তি করতে চাই তবে দু’টি বড় খারাপ সম্ভাবনা আমাদের সামনে উঠে আসবেঃ

প্রথমতঃ ১০০ জন রোগীর ওপেন ওয়ার্ড এ ১০০০ জন রোগী গায়ের সাথে গা ঘেষে গড়াগড়ি খাবে। স্বাস্থ্যসেবা দানকারীরা দিশেহারা হয়ে যাবে তারা আরো বেশি আক্রান্ত হবে, হাসপাতালগুলো ব্যর্থ হবে, ভেঙে পড়বে সার্বিক স্বাস্থ্য ব্যবস্থা। পরিবহণ স্বল্প পরিসরে খুলে দেয়া হয়েছে। এখন আনাগোনা বাড়ছে মৃদু থেকে তীব্র সব ধরণের রোগীদের। সামনে আরো বাড়বে তখন চাল ডাল মিলে খিঁচুড়ি হবে, প্রতিদিন হাজার খানেক ডাক্তার নিয়োগ দিয়েও যা সামলানো অসম্ভব।

দ্বীতিয়তঃ সব ক্যাটাগরির সবাই হাসপাতালে ভর্তি হলে বর্তমান সেট আপ এ তাদের ভাইরাল লোড বাড়বে আর বাড়বে জটিলতাও।

উদাহনরসরূপঃ একজন সাধারন কোভিড-১৯ আক্রান্ত রোগী আতঙ্কিত হয়ে বা কোন শ্বাস প্রশ্বাসের জটিলতা বা হালকা শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হলেন, তার ওয়ার্ডে তিনি সহ হয়তো মোট ৫০ জন রোগী ভর্তি আছেন তারা কিন্তু কেউ খুব সুরক্ষায় থাকছেন না, হয়তো শুধু একটি সাধারণ মাস্ক পড়ে শুয়ে আছেন। এর ফলে এক রোগী থেকে অন্য রোগীর ভাইরাস আক্রমণ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় আর এ কারণে যে রোগী হয়তো সাধারন অবস্থা থেকেই সুস্থ হয়ে যেতো কিন্তু তাকে তখন যেতে হচ্ছে জটিল অবস্থায়। এটা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ এবং এই আলোকে পরিচিত যারা পজিটিভ আসছেন, অবস্থা বিবেচনায় তাদেরকে বলেছি,

‘ভয় না পেয়ে বাসায় থাকুন। এই কাজগুলো এভাবে করুন। এই বিষয়গুলো মনিটর করুন।’

আল্লাহর রহমতে তারা সবাই ভাল হয়েছেন, ভাল আছেন। তাদের অধিকাংশের বয়স ৪০ এর নিচে, কারো কারো কিছু কো-মরবিডিটি ছিল। যেমন হাইপারটেনশন, অ্যাজমা, ডায়াবেটিস ইত্যাদি। তাদেরকে তাদের পূর্বের নিয়মে এই কো-মরবিডিটি গুলো নিয়ন্ত্রণে চিকিৎসা চালিয়ে যেতে বলেছি। চেষ্টা করছি ব্যক্তিগতভাবে প্রতিদিন তাদেরকে সাথে অল্প কিছুটা পরামর্শ দিতে ও অবস্থা পর্যবেক্ষণ করতে।

সব মিলিয়ে এটা আমার পর্যবেক্ষণমূলক অনুসন্ধান এতে একদিকে যেমন কমেছে হাসপাতালে যাওয়ার প্রবণতা অন্যদিকে বাড়েনি তাদের ভাইরাল লোড।

অবশেষে একটা কথা,

Anxiety doesn’t cause such sickness but when there is contact with infections, the weakened immune system may struggle to fight them back.

তাই মনে সাহস রাখুন, স্রষ্টার উপর ভরসা রাখুন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।