বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ডা. শুভাগত চৌধুরীর স্বাস্থ্যবার্তা: কী বাড়ায় ইমুউনিটি?

প্ল্যাটফর্ম নিউজ, ৮ ই আগস্ট, ২০২০, শনিবার

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী

করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক পরা, বার বার হাত ধোয়া, শারীরিক বিচ্ছিন্নতা আর সুষম খাদ্য খেয়ে শরীর সুস্থ রাখা অত্যন্ত প্রয়োজন।

ছবিঃ ডা. শুভাগত চৌধুরী

বিজ্ঞানীরা বলছেন, ইমিউনিটি বাড়াতে ব্যায়াম করাও প্রয়োজন। কিন্তু তখনি সবাই বলবে, জিম বন্ধ, ঘরের বাহিরে খেলা বন্ধ, ব্যায়াম করা যাবে না, তাহলে উপায়?সেক্ষেত্রে আপনার শরীর নাড়ালে, সচল রাখলেই যথেষ্ট। আর সব ব্যায়াম ইমিউন সিস্টেম চাঙ্গা করতে প্রয়োজন তাও কিন্তু নয়। ঘরে থেকেও, বাহিরে এত না বেরিয়ে ব্যায়াম নিয়মিত করার পরামর্শ দিয়েছেন ‘সিডিসি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা’। ব্যায়াম করলে মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হয়। ‘জারনাল অব স্পোর্টস মেডিসিন এন্ড হেলথ্ সাইন্স’-এর এক প্রবন্ধে দেখা যায়, নিয়মিত ব্যায়াম উজ্জীবিত করে ইমিউনিটি। এছাড়া সার্বিক স্বাস্থ্যের উন্নতি করে ও অসুখের প্রবণতা কমায়।

আপ্পালাচিয়ান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড নিমেন বলেন,

“আসলে মানব শরীরের রক্তে অল্প ইমিউন কোষ সঞ্চরণশীল থাকে। বেশির ভাগ ইমিউন কোষ পছন্দ করে লিম্ফয়েড টিস্যু আর প্লিহার মত অঙ্গ, যেখানে শরীর বধ করে ব্যাকটেরিয়া, ভাইরাস আর অন্যান্য রোগ জীবাণু। ব্যায়ামের ফলে পেশীরা সংকুচিত হয়, রক্ত আর লসিকা সঞ্চালন বাড়ে, বাড়ে ইমিউন কোষদের সঞ্চালন। অধিক হারে, অধিক সংখ্যায় এরা প্রবহমান থাকে।”

ব্যায়ামে বিশেষ ইমিউন কোষ হলো নেচারেল কিলার কোষ। আর এই কোষগুলো বেশি প্রবাহিত হয়। এরা বাহিরের প্যাথজেন পেলে তা দূর করে দেয়। নিমেন ২০১৯ সালে গবেষণায় দেখেছেন, রেসে যে অংশগ্রহণকারীরা ৪৫ মিনিট দ্রুত হেঁটেছেন, তাদের রক্তে ইমিউন কোষ বেড়ে হাঁটার পর আরও ৩ ঘণ্টা রক্তে প্রবাহমান ছিল।

তবে নিয়মিত ৪৫ মিনিট হাঁটবেন। তাহলে ইমিউন কোষ এভাবেই রক্তে আবার প্রবাহিত হবে। ব্রিটিশ ‘জরনাল অব স্পোর্টস মেডিসিন’-এ প্রকাশিত নিবন্ধে (২০১১ সাল) দেখানো হয়েছে, এ্যারোবিক ব্যায়াম এক্ষত্রে অনেক উপকারী। দ্রুত হাঁটা হলো এ্যারোবিক ব্যায়াম। সপ্তাহে যারা ৫ দিন বা এর বেশি এ্যারোবিক ব্যায়াম করেছেন, এদের শ্বাসযন্ত্রের অসুখ, ঠাণ্ডা লাগা, ফ্লু এসব রোগ অনেক কম হয়েছে।

নিমেন বলেন,

“ইমিউন সিস্টেম দীর্ঘকাল সচল রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে আর নিয়মিত করলে এর সম্মিলিত প্রভাব পড়ে ইমিউন সিস্টেমের উপর। ব্যায়ামের আর এক সুফল হল, এটি প্রদাহ হ্রাস করে আর এতে ইমিউনিটি বাড়ে।

‘আমেরিকান জেরিয়াট্রিক্স সোসাইটি জারনাল’-এ ২০০৪ সালে প্রকাশিত একটি প্রবন্ধে দেখা গেছে, যারা নিয়মিত ব্যায়াম করেন, ফিটনেস যাদের ভাল, তাদের ইনফ্লামেটারি মার্কার কম। প্রদাহ থাকলে জীবাণুর সাথে যুদ্ধে ইমিউন কোষদের অনেক অসুবিধা হয়। তাই ব্যায়াম করে প্রদাহ কমিয়ে রাখলে লড়াই হয় জুতসই।

কোন ধরনের ব্যায়াম ইমিউনিটি বাড়াতে সহায়ক?

বিজ্ঞানীরা বলেন, এ্যারোবিক ব্যায়াম অর্থাৎ দ্রুত হাঁটা, সাইকেল চালানো, দৌড়ানো (১৫ মিনিটে এক মাইল দ্রুত হাঁটা) ইত্যাদির কারণে রক্তের ইমিউন কোষ আশ্রয়স্থল থেকে বেরিয়ে আসবে এবং উদ্দীপ্ত হবে। তবে সাবধানে ব্যায়াম করুন। অতি উৎসাহী হয়ে কঠোর ব্যায়াম অনেকক্ষণ বেশ জোরে করলে লাভের তুলনায় ক্ষতি বেশি হবে।

নিমেন আরও বলেন,

“বাড়িতেই রয়েছে ওয়াকিং প্রোগ্রাম শুরু করার সুবর্ণ সুযোগ। ঘরের ভেতরে, করিডোরে, বারান্দায়, নিচে লনে বা উপযুক্ত স্থানে করতে পারেন ব্যায়াম। মাঝারী মানের ব্যায়াম, কঠোর যেন না হয়। সে সঙ্গে ফল সবজি খাওয়া, স্ট্রেস ব্যবস্থাপনা, সুনিদ্রা প্রয়োজন। ব্যায়াম হলো এই করোনাকালীন সময়ের জন্য সবচেয়ে শক্তিশালী আর সম্ভাবনাময় শরীরচর্চা। সে সঙ্গে শারীরিক বিচ্ছিন্নতা আর ব্যক্তিগত স্বাস্থ্যবিধি পালনের কথা ভোলা যাবে না।”

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।