মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

ডা. মঈনের স্মরণে জনাব ফারাজ করিমের অন্যরকম উদ্যোগ

Platformপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৪১ · ২ মিনিটে পড়ুন
ডা. মঈনের স্মরণে জনাব ফারাজ করিমের অন্যরকম উদ্যোগ
লেখার আকার

প্ল্যাটফর্ম প্রতিবেদন, ১৮ই এপ্রিল,২০২০, শনিবার

কোভিড-১৯ যুদ্ধের প্রথম শহীদ চিকিৎসক ডা. মঈনুদ্দিনের স্মৃতি-স্মরণে চট্টগ্রামের প্রায় ২ হাজার চিকিৎসক এবং স্বাস্থ্য কর্মীর জন্য মাহে রমজান জুড়ে সেহেরীর ব্যবস্থা করার অসাধারণ উদ্যোগ নিয়েছেন রাউজানের তরুণ রাজনীতিবিদ জনাব ফারাজ করিম চৌধুরী।

জনাব ফারাজ করিম চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেইজে লিখেন,”দেশমাতৃকার জন্য প্রাণ দিয়েছেন ডা. মঈন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা (বাঙ্গালী) ইস্যুবাজ জাতি। হয়তোবা, নতুন কোন ঘটনার মোড়কে ভুলে যাব মহান এই চিকিৎসকের আত্মদান। তাই আমরা চট্টগ্রামের কোভিড-১৯ যোদ্ধাদের জন্য এই উদ্যোগ নিয়েছি।”

এই উদ্যোগের বিস্তারিত বর্ণনায় তিনি আরো লিখেন জানান, রাউজানে প্রতি রমজানে রাত ৯ টা থেকে দুইটি রান্নাঘরে স্বাস্থ্যসম্মত ভাবে বাবুর্চিরা রান্না প্রস্তুত করবে এবং রাত ১২ টার দিকে সেচ্ছাসেবকরা রওনা দিয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেলে সেহেরির খাবার পৌঁছে দিয়ে আসবে। খাবার বিতরণের পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করবেন রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ।

তিনি আরো বলেন, “মানুষের সম্মান ও ভালবাসা নিয়ে মৃত্যুর সৌভাগ্য সবার হয় না। ডাক্তার মঈনের অনুপস্থিতিতে তাঁর সহকর্মীদের যেন খাবারের কষ্ট না হয় সে ব্যবস্থা করার সৌভাগ্য যেন মহান রব আমাদের দান করে।”

নিশ্চয়ই এই উদ্যোগ কোভিড-১৯ যুদ্ধে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাহস যোগাবে। ওপারে শান্তি পাবে ডাক্তার মঈনের আত্মা।

নিজস্ব প্রতিবেদক /নুরুল আমিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।