মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ · ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার চেষ্টায় আটক ৭৭ জন শ্রমিক

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৮ এপ্রিল ২০২০, ১২:৩০ · ১ মিনিটে পড়ুন
নারায়ণগঞ্জ থেকে বের হওয়ার চেষ্টায় আটক ৭৭ জন শ্রমিক
লেখার আকার

প্লাটফর্ম নিউজ, ১৮ এপ্রিল, ২০২০:

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে ট্রলারে করে কিশোরগঞ্জ যাবার সময় ৭৭ জন শ্রমিককে আটক করে স্থানীয় নৌ-পুলিশ। তারা সবাই ইট ভাটার শ্রমিক বলে জানান পুলিশ ফাঁড়ির সদস্যরা । এর মধ্যে ৩২ জন পুরুষ, ২২ জন নারী এবং ২৫ জন শিশু ছিল বলে জানা যায়।

গত বৃহস্পতিবার, ১৬ ই এপ্রিল, দিনগত রাত ১টার দিকে মুন্সিগঞ্জ সীমানাধীন ধলেশ্বরী নদীর মুক্তারপুর সেতুর কাছ থেকে ট্রলারসহ শ্রমিকদের আটক করে মুক্তারপুরে নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. কবির হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ধলেশ্বরীতে অভিযান পরিচালনা করে তাঁরা। এসময় ৭৭ জন শ্রমিকবাহী একটি ট্রলার তাঁরা আটক করেন। আটককৃত শ্রমিকদের পরের দিন সকাল ১০টায় ফেরত পাঠানো হয়। এরা সবাই নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার ইটভাটার শ্রমিক।

নৌ-পুলিশ অনেকদিন ধরেই ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে শ্রমিকদের ফেরত পাঠাচ্ছে বলে জানান। নারায়ণগঞ্জে করোনার প্রাদুর্ভাব ক্রমশ বেড়ে ওঠায় এবং কর্মহীন জীবনের পরিপ্রেক্ষিতেই শ্রমিকরা বার বার এমন পদক্ষেপ নিচ্ছেন বলে করা হচ্ছে।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।