শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জিডিএইচএস ও টিআইকেএর যৌথ উদ্যোগে চালু হল ‘সুখী সেবা কেন্দ্র’

বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস (জিডিএইচএস) এবং তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) যৌথভাবে ‘সুখী সেবা কেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে আজ বুধবার সকাল ১০টায় টঙ্গীর তনিমা মেডিসিন হাউসে টিকার সহায়তায় প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন করা হয়।

টঙ্গীর তনিমা মেডিসিন হাউসে টিকার সহায়তায় প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন। ছবি: সংগৃহীত

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে নানান চ্যালেঞ্জের মুখোমুখি। বর্তমানে প্রতি ৬ হাজার ৫৭৯ জন রোগীর জন্য মাত্র একজন চিকিৎসক এবং ২৩ হাজার রোগীর জন্য একজন মেডিকেল টেকনোলজিস্ট রয়েছেন। দেশের ৬১ শতাংশ জনগোষ্ঠী গ্রামে বসবাস করলেও, মাত্র ২৫ শতাংশ স্বাস্থ্যকর্মী গ্রামীণ স্বাস্থ্যসেবায় নিয়োজিত। পাশাপাশি, অসংক্রামক রোগে (এনসিডিএস) মৃত্যুর হার ৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে বর্তমানে মোট মৃত্যু হার ৭০ শতাংশে পৌঁছেছে। এ ছাড়া স্বাস্থ্যসেবার ব্যয়ও ক্রমাগত বাড়ছে। ২০০০ সালে যেখানে পরিবারের মাত্র ১৫ শতাংশ আয়ের ১০ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করত, ২০১৬ সালে তা বেড়ে ২৪ শতাংশে দাঁড়িয়েছে।

এই সংকট মোকাবিলায় জিডিএইচএস অত্যাধুনিক ডিজিটাল প্রযুক্তি ও বিশ্বমানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্যে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম ‘সুখী’ চালু করা হয়েছে। “স্বাস্থ্যসেবার সব সমাধান” স্লোগানকে সামনে রেখে সুখী সর্বোচ্চ মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘সুখী সেবা কেন্দ্র’ চালু করা হয়েছে। এই কেন্দ্রগুলোর মাধ্যমে রোগীরা পাবেন ২০ টাকায় ইনস্ট্যান্ট ডাক্তার পরামর্শ, বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ ও বিশেষজ্ঞ সেবা, প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সহায়তা, ডায়াগনস্টিক ও পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা প্যাকেজ, নিকটস্থ সার্জারি রেফারেল এবং বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ ও সহায়তা।

প্রাথমিকভাবে ৫ হাজার ফার্মেসির সঙ্গে সুখী সেবা কেন্দ্রের অংশীদারত্ব গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যা দীর্ঘ মেয়াদে ৫০ হাজার ফার্মেসিতে সম্প্রসারণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতি টঙ্গীতে প্রথম ‘সুখী সেবা কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের পক্ষ থেকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আহমেদ আরমান সিদ্দিকী, প্রধান টেকনোলজি অফিসার (সিটিও) মোহাম্মদ সোলায়মান রাসেল, পার্টনারশিপ লিড, আন্তর্জাতিক সম্পর্ক ডা. ফাহরীন হান্নান।

তুর্কিস কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) পক্ষ থেকে পরিচালক সেভকি মারথ বারিস, মুহাম্মদ আলী আর্মগান, সহকারী সমন্বয়ক এবং পরিচালকের সহকারী মনজুর এলাহী উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।