মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মেডিকেলে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২২ মার্চ ২০২৫, ২:০২ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মেডিকেলে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা
লেখার আকার

শনিবার, ২২ মার্চ, ২০২৫

গতরাতে নার্সের ভুলকে ‘চিকিৎসকের ভুল চিকিৎসা’ অপবাদ দিয়ে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে কুমিল্লা মেডিকেলে সকল ধরনের চিকিৎসা সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী হৃদরোগের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসে। রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ ছিলো। রোগী আসার সাথে সাথে জরুরিভাবে চিকিৎসা দেওয়ার পরেও রোগীর অবনতি হতে থাকে এবং গতরাত, ২১ মার্চ মার্চ আনুমানিক আনুমানিক রাত রাত ৯ ৯ টায় টায় মৃত্যুবরণ মৃত্যুবরণ করেন।

রোগী মারা যাওয়ার পর রোগীর লোকজন এবং তাদের সাথে থাকা সমন্বয়ক নামধারী বহিরাগত লোকজন ডাক্তারের সাথে উচ্চবাচ্য করতে থাকে ও ডাক্তারের গায়ে হাত তোলে। সেইসাথে তথাকথিত কয়েকজন সাংবাদিক পরিচয়ে উৎসুক জনতাকে উসকে দিয়ে পরিস্থিতি উশৃংখল করে ফেলে। এরপর আনসার, পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

উক্ত ঘটনায় বহিরাগত মানুষ এনে চিকিৎসক ও শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি হাসপাতালে কর্মরত চিকিৎসক ও ক্যাম্পাসের শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তার বিষয়ে অতি সত্ত্বর পদক্ষেপ নেয়ার জন্য এবং ক্যাম্পাসে পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য কুমেক প্রশাসন ও কুমেকহা প্রশাসনের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল ইমার্জেন্সি, আউটডোর, ইনডোর সহ সব ধরণের সেবা বন্ধ থাকবে।”

এ বিষয়ে কুমেকে নার্সের ভুল ইঞ্জেকশনে রোগীর মৃত্যুর অভিযোগ ; ইন্টার্ন চিকিৎসকের উপর হামলা শিরোনামে প্ল্যাটফর্মে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছিল।

প্ল্যাটফর্ম/এমইউএএস

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।