বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিনতে না পারায় কর্তব্যরত চিকিৎসককে পেটালেন এক নেতা

বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

চিনতে না পারায় কর্তব্যরত চিকিৎসককে পিটিয়েছেন নাটোরের এক বিএনপি নেতা। নাটোরের আধুনিক সদর হাসপাতালে এ ঘটনা ঘটেছে। নাটোরের আধুনিক সদর হাসপাতালে কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে তাঁর কক্ষে মারধর করেছেন ওয়ার্ড বিএনপি নেতা মো. হিটলু।

গণমাধ্যম সূত্রে জানা গেছে, মো. হিটলু নাটোর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির এক প্রভাবশালী নেতার আত্মীয়।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে নাটোর আধুনিক সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলামকে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত অবস্থায় তার নিজ কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে মারধর করে মো. হিটলু।

ঘটনার দিন রাতেই হামলার শিকার ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিয়ে লিখিতভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ও সিভিল সার্জনকে অভিযোগ করেন। এ বিষয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন নাটোরের সিভিল সার্জন ও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মশিউর রহমান। পরবর্তীতে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল্লাহ সোহেলসহ যুবদল নেতাকর্মীদের মধ্যস্থতায় লিখিতভাবে ক্ষমা চেয়েছেন অভিযুক্ত বিএনপি নেতা হিটলু।

হামলার শিকার ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হাসপাতালে এসে একজন রোগীর বিষয়ে জানতে চান হিটলু। এসময় তাকে চিনতে না পারার কারণে রুমের দরজা বন্ধ করে দিয়ে হিটলু এবং তার ৫-৬ জন সহযোগী বেধড়ক মারধর করে চলে যায়। পরে রাতে অভিযোগ করা হলে হিটলুসহ বিএনপি নেতারা হাসপাতালে এসে তাকে চাপ দিয়ে মীমাংসা করতে বলে। বিএনপি নেতাদের চাপে তিনি ক্ষমা করেছেন বলেও জানান।

নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি জেলার বাইরে আছেন। কর্তব্যরত একজন চিকিৎসককে মারধরে ঘটনা ঘটার পরে তিনি লিখিতভাবে জানালে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পরে অভিযুক্ত এবং তার দলের নেতারা এসে ক্ষমা চাইলে উপস্থিত চিকিৎসকেরা আপস করেছেন।

চিকিৎসককে মারধরের বিষয়টি অস্বীকার করেছে অভিযুক্ত। তার ভাষ্য, হাসপাতালের একজন চিকিৎসকের সাথে তার ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে নিজেরা বসে মীমাংসা করে নিয়েছেন।

হামলার বিষয়ে জানতে চাইলে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি করেছিল সিভিল সার্জন। পরে নিজেরাই মীমাংসা করে নিয়েছে বলে জেনেছি। তারা অভিযোগটি তুলে নিয়েছেন।

উল্লেখ্য যে, গতকাল (১৬ অক্টোবর) দুপুরে ঘটনায় ক্ষুব্ধ সদর হাসপাতালের কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীরা নিরাপদ কর্মস্থল চেয়ে মানববন্ধন কর্মসূচীর আয়োজন করলে বিএনপি নেতারা সশরীরে হাজির হয়ে তা পালন করতে বাঁধা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

প্ল্যাটফর্ম প্রতিবেদক: মঈন উদ্দিন আহমদ শিবলী

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।