মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬৬ অগ্রহায়ণ ১৪৩৩ · ৯ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

চিকিৎসাসেবার আধুনিকায়নে ঢাকা শিশু হাসপাতাল ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের মাঝে চুক্তি স্বাক্ষরিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৩ এপ্রিল ২০১৮, ১১:১০ · ২ মিনিটে পড়ুন
চিকিৎসাসেবার আধুনিকায়নে ঢাকা শিশু হাসপাতাল ও যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের মাঝে চুক্তি স্বাক্ষরিত
লেখার আকার

29684030_1821146958179375_3155932613771011838_n

বিগত ২৫ মার্চ ২০১৮, ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যের দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড ও ঢাকা শিশু হাসপাতাল এর মাঝে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আলোকে আগামীতে আধুনিক চিকিৎসাসেবার প্রসারের লক্ষ্যে যুক্তরাজ্যে চিকিৎসকদের  প্রশিক্ষণ, যৌথ গবেষণা প্রকল্প গ্রহন, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ইত্যাদি বিষয়ে ঢাকা শিশু হাসপাতাল উক্ত বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করবে। সমঝোতা স্মারকে চিকিৎসাসেবার যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে সেগুলো হলোঃ কনজেনিটাল হাইপোথাইয়ডের স্ক্রিনিং এর মাধ্যমে দেশে নিউবর্ণ স্ক্রিনিং এর যাত্রা শুরু করা এবং ক্রমান্বয়ে অন্যান্য জন্মগত রোগ এর স্ক্রিনিং চালু করা, সংক্রামক রোগ নির্ণয়ের জন্য র‍্যাপিড ও পয়েন্ট অফ কেয়ার ভিত্তিক ডায়াগনোসিস ও চিকিৎসা পদ্ধতির প্রয়োগ, নেক্সট জেনারেশন সিকয়েন্সিং এর মাধ্যমে পারসোনালাইজড মেডিসিন এর যাত্রা শুরু করা এবং প্রয়োজন ও কাঠামো সাপেক্ষে জিন থেরাপি, স্টেম সেল ও রিজেনারেটিভ মেডিসিন সংক্রান্ত গবেষণা ও সেবা চালুকরণ।

অনুষ্ঠানটিতে ঢাকা শিশু হাসপাতালের পক্ষ থেকে চুক্তি স্মাক্ষর করেন অধ্যাপক মোঃ আব্দুল আজিজ, পরিচালক (ঢাকা শিশু হাসপাতাল), দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড এর পক্ষ থেকে স্বাক্ষর করেন অধ্যাপক ডেম প্যামেলা শ’, সহসভাপতি ও প্রো-ভাইস চ্যান্সেলর, ফ্যাকাল্টি অফ মেডিসিন, ডেন্টিস্ট্রি এন্ড হেলথ, দ্যা ইউনিভার্সিটি অফ শেফিল্ড এবং সমগ্র সমঝোতার বিষয়গুলো বেগবান করার উদ্দেশ্যে প্রবাসী বাঙালি কর্তৃক প্রতিষ্ঠিত যুক্তরাজ্য ভিত্তিক কনসালটেটিভ প্রতিষ্ঠান বরিশাল বায়োটেকনোলজি ইউকে লিমিটেড এর পক্ষে স্মাক্ষর করেন ড. সঞ্জন কুমার দাস, চিফ সায়েন্টিফিক অফিসার, বিবিইউকে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।