সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসা সেবা বনাম রোগীর মনোভাব

প্ল্যাটফর্ম নিউজ, ৯ মে ২০২০, শনিবার
হেলথ বিডির এডমিন খন্দকার মুহাম্মাদ হালিম কাজ করেন স্বাস্থ্য সেবা নিয়ে, এই দুর্যোগে চিকিৎসা সেবা নিয়ে তার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে করা হয়েছে প্রতিবেদনটি।

ঘটনা প্রবাহ- ০১
হঠাৎ ছোট ভাইয়ের এপেনডিক্স এর মারাত্মক ব্যথা শুরু হলে তাকে নিয়ে গেলাম হাসপাতালে ভর্তি করানো হলো সার্জারী ওয়ার্ডে। ইফতারের পরেই সফল অপারেশন হল। ডিউটি ডাক্তার যথেষ্ঠ আন্তরিক ছিলেন। ডা. মইন স্যার যথেষ্ট সহযোগীতা করলেন। সাথে এপিকে শোয়েব সাথে সাথেই আল্ট্রার রিপোর্ট এর ব্যবস্থা করে দিলেন। এই করোনায় অনেকেই যেখানে মেডিকেলে রোগী নিচ্ছে না বা নিতে ভয় পাচ্ছে সেখানে ব্যাথা ওঠা মাত্র কোন চিন্তা ভাবনা ছাড়াই ভরসা করে নিয়ে গেলাম মেডিকেলে এবং ডাক্তারদের সহযোগিতায় তৎক্ষনাৎ চিকিৎসা সেবা পাওয়া সম্ভব হয়েছে।

ঘটনা প্রবাহ- ০২
আমার বান্ধবীর এক আত্মীয়ের মূত্রনালীর সমস্যা নিয়ে চট্টগ্রামে আসে। দীর্ঘদিন একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসারত থাকা অবস্থায় থাকলেও যথাযথ চিকিৎসা সেখানে নিতে পারেনি। কেননা তার যে অবস্থা ছিল তাতে বিভিন্ন বিভাগের সমন্বিত চিকিৎসার দরকার ছিল। তাদের অনেক বোঝানোর পরেও তারা চট্টগ্রাম মেডিকেলে যাবে না করোনার ভয়ে। এক মাসের বেশি প্রাইভেটে চিকিৎসা নিয়ে জীবন সায়াহ্নে এসে মেডিকেলে গেল। আর তার দু দিন পরেই সে মারা গেল। এই মৃত্যুর জন্য দায়ী কে? রোগী বা তার আত্মীয় আরেকটু সচেতন হয়ে যথা সময়ে সঠিক চিকিৎসার ব্যবস্থা করলে আজ হয়তো বা তাকে মৃত্যু মুখে পতিত হতে হতো না।

ঘটনা প্রবাহ- ০৩
খুব কাছের এক ভাই, তার চাচা স্ট্রোক করেছিল। বাসার কেউ বুঝতে পারে নি। এদিকে সময় ২৪ ঘন্টা পার হয়ে গিয়েছিল। লক্ষণ শুনে দ্রুত রোগীকে হাসপাতালে ভর্তি করাতে বললাম কিন্তু তারা ভয়ে রোগীকে হাসপাতালে নিলেন না। ফোন কলে চিকিৎসা দেয় এমন চিকিৎসক খুঁজলেন, এভাবে আরো এক দিন পার হয়ে গেল। পরে রোগী যখন অচৈতন্য অবস্থায় তখন তাদের হুশ ফিরল। দ্রুত একটা প্রাইভেট হাসপাতালে ইমার্জেন্সিতে নিয়ে গেলেন কিন্তু সাথে সাথেই চিকিৎসক না পাওয়ায় সেখানে ভর্তি করিয়ে একদিন পরে চিকিৎসক দেখাতে পারলেন। এর মধ্যে ইমার্জেন্সীর ডিউটি ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছিলেন। পরীক্ষায় দেখলেন রোগী স্ট্রোক করেছে এবং তিনি হাসপাতালে রেফার করলেন। রোগীর চিকিৎসা করাতে দেরি করায় রোগীর আজ দু সপ্তাহে এখনো উন্নতি নেই।

সমস্যাটা আসলে কোথায়?
একদল মানুষ যারা নিজেরা রোগীর সমস্যা না বুঝে তাদের চিকিৎসা বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছে অতঃপর এর ভুক্তভোগী হচ্ছে শুধু রোগী নিজেই, অধিকাংশই জানে না রোগীর জরুরি চিকিৎসা কি? তার জন্য কতটা ক্ষতিগ্রস্থ হওয়া লাগতে পারে।

প্রতিদিনই কিছু না কিছু রোগী পাচ্ছি যেখানে রোগীকে মেডিকেলে বা হাসপাতালে ভর্তি করা দরকার সেখানে অনেকেই ফোনকলে চিকিৎসা সেবা চায়। অনলাইনে চিকিৎসক খুজেন এবং সেই সাথে সেবা।

আমরা যারা স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছি তারা শুরুতেই তাদেরকে জরুরী সেবার জন্যে বললেও অনেকেই উপেক্ষা করছে। মারাত্মক পরিস্থিতি হবার পরে আবার একই বিষয়ে পরামর্শের জন্যে যোগাযোগ করছে। আমাদের পরামর্শ থেকে বিরত থেকে রোগীর ১২ টা বাজিয়ে পুনরায় আমাদের কাছেই পরামর্শের জন্যে আসছে।

নিজস্ব প্রতিবেদক
সিলভিয়া মীম

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।