শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

চিকিৎসা শিক্ষায় মানের ক্ষেত্রে কোন আপোষ নয়: বিএসএমএমইউ উপ-উপাচার্য

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

চিকিৎসা শিক্ষায় উন্নতমানের ক্ষেত্রে কোনো আপোস করা যাবে না বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।

তিনি বলেন, উন্নত মেডিক্যাল শিক্ষা, উন্নত চিকিৎসা সেবা ও মানসম্মত গবেষণায় বিএসএমএমইউকে অপ্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে শিক্ষকরাই অগ্রযাত্রী। এই ক্ষেত্রে নবীন শিক্ষকদের দায়িত্ব সবচাইতে বেশি।

আজ বিএসএমএমইউতে শহীদ ডা. মিল্টন হল ও শহীদ ডা. মিলন হলের এক্সটেনশন রুমে ইনস্টিটিশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে প্রশ্নপত্র প্রস্তুতকরণ ও মর্ডারেশন ও পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ২০০৬ ও রুলস ২০০৮ বিষয়ক ২টি কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। সকল দিক থেকেই বিএসএমএমইউকে আন প্যারালাল ইনস্টিটিউট হিসেবে গড়ে তুলতে হবে। পাবলিক  প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলেরই যথাযথ ধারণা থাকা উচিত বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ডা. জেসমিন বানু এবং সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ডা. তারিক রেজা আলী।

অধ্যাপক ডা. জেসমিন বানু তার বক্তব্যে শিক্ষকদের বেশি বেশি করে প্রশ্নপত্র তৈরি করার ওপর গুরুত্বারোপ করে বলেন, এই কাজটি বেশি বেশি করলে শিক্ষকদের মাঝে সৃষ্টিশীলতা বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিএসএমএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, বেসিক সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ. পরিচালক (অর্থ ও হিসাব) গৌর কুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশ্নপত্র প্রস্তুতকরণ ও মর্ডারেশন বিষয়ক কর্মশালার টেকনিক্যাল সেশনে প্রবন্ধ উপস্থাপন করেন বিসিপিএস এর কাউন্সিলর অধ্যাপক তাহমিনা বেগম ও বিএসএমএমইউর অধ্যাপক ডা. নুরুন্নাহার খানম। পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ক কর্মশালার টেকনিক্যাল সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ-সচিব মো. আব্দুল ওয়াদুদ ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ( প্রকিউরমেন্ট) আশিক আহমেদ শিবলী।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।