শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

৯ দফা দাবিতে ইস্টার্ন মেডিকেলের শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

৯ দফা দাবিতে ইস্টার্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে। গত ১৮ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ ডা. রুহিনী কুমার দাসের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের উল্লেখিত ৯ দফা দাবিসমূহ ছিল–

১. ইন্টার্ন চিকিৎসকদেরকে অনারারী (২০,০০০ টাকা) ভাতা দিতে হবে।

২. ১৬তম ব্যাচ থেকে ২০তম ব্যাচের ইন্টার্নি ফি ১,৮০,০০০/- প্রত্যাহার করে তাদেরকে ইন্টার্ন চলাকালীন অনারারী ফি দিতে হবে এবং ৬০ মাসের অধিক আদায়কৃত শিক্ষার্থীদের বেতন ফেরত দিতে হবে।

৩. হোস্টেল বাবদ যামানত, সার্ভিস চার্জ ও উন্নায়ন ফি নামে অবৈধ ভাবে আদায়কৃত ৪০ হাজার টাকা ফেরত দিতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের হোস্টেল ফি সম্পূর্ণ ফ্রি করতে হবে। সাধারন শিক্ষার্থীদের হোস্টেলে প্রতি মাসে (সার্ভিস চার্জসহ ১৫০০ টাকা) করতে হবে এবং ফি এর বৈষম্য দূর করতে হবে। সার্বক্ষনিক ওয়াইফাই এর ব্যবস্থা করতে হবে।

৪. সাধারন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা খরচ সম্পূর্ণ ফ্রি (বাব-মা, ভাই-বোনের চিকিৎসা খরচ ৫০% ছাড় সহ) ব্যবস্থা করতে হবে এবং মানসম্মত ক্যান্টিন স্থাপন করতে হবে।

৫. সকল হল রুমে এসির ব্যবস্থা, কমনরুম, ছাত্রীদের নামাজের ব্যবস্থা এবং হাসপাতাল ভবনে ইন্টার্ন চিকিৎসকদের নামাজ ও ওয়াশরুমের ব্যবস্থা সহ সার্বক্ষণিক লিফট এর ব্যবস্থা থাকতে হবে।

৬. মেডিকেল অফিসার, টিউটোরিয়াল শিক্ষক নিয়োগে স্বজনপ্রিতি দূর করতে হবে।

৭. ইনডোর গেইম, জিম এর যন্ত্রাদী বাড়াতে হবে যা সার্বক্ষনীক খোলা ও সম্পূর্ন ফ্রি রাখতে হবে।

৮. লাইব্রেরী, শিশু বহিঃ বিভাগের কক্ষ বর্ধিতকরণ করতে হবে। সাধারন শিক্ষার্থী, ইন্টার্ন চিকিৎসক সম্পূর্ন ফ্রিতে প্রতিদিন সকাল, বিকাল (শুক্রবার সহ) বাস ব্যবস্থা করতে হবে।

৯. বিএমডিসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বাবদ অতিরিক্ত ফি বন্ধ ও অফিস কর্মকর্তাদের ভালো আচরণ করতে হবে।

এসব দাবি পূরণ করার জন্য তারা ২৪ ঘন্টা সময় বেঁধে দেয়। এর মধ্যে দাবি পূরণের নির্দিষ্ট সময় না জানালে গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে একাডেমিক সকল ক্লাস ও একাডেমিক পরীক্ষা (প্রফ ব্যতীত) বর্জন ও কর্মবিরতির কর্মসূচী পালন করার কথা উল্লেখ করে।

কিন্তু কতৃপক্ষের সিদ্ধান্ত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের সন্তোষজনক মনে না হওয়ায় আন্দোলন চলমান রেখেছে তারা।

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।